বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

পশ্চিম বাকলিয়া (আংশিক) সমাজ কমিটির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

পশ্চিম বাকলিয়া (আংশিক) সমাজ কমিটির নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠান আজ ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ১১টায় নিজ কার্যালয় অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বাকলিয়া আংশিক সমাজ কমিটির প্রধান উপদেষ্টা কর্নেল (অব.) মোহাম্মদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বাকলিয়া (আংশিক) সমাজ কমিটি সেক্রেটারি আলহাজ্ব সিরাজ মিয়া খোন্দকার, ১৭ নং ওয়ার্ডের সাবেক সফল কমিশনার এ. কে. এম. আরিফুল হক ডিউক। পশ্চিম বাকলিয়া (আংশিক) সমাজ কমিটির সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অর্পন ঘোষ, সাধারণ সম্পাদক সৈয়দ রিফাত সম্রাট, সহকারী সেক্রেটারি জাহিদ হোসেন, প্রচার সম্পাদক এস আই বেলাল, ইঞ্জিনিয়ার আলহাজ্ব মনিরুল হুদা সহ কমিটির সম্মানিত সকল সদস্যবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে বলেন, সমাজের সামগ্রিক উন্নয়নের জন্য এ ধরনের সমাজ কমিটির কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। তিনি এলাকাবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন, যুব সমাজকে সাথে নিয়ে এই এলাকাকে আমূল পরিবর্তন করা সম্ভব এবং সেই লক্ষ্যেই কমিটি কাজ করে যাবে। বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে এলাকাকে মাদকমুক্ত ও সামাজিকভাবে উন্নত একটি আদর্শ এলাকায় পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন সেই সাথে এ কার্যালয় জন্য যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

বহিষ্কৃত জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত   রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়লো

চলমান ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

বিভ্রান্তিকর কনটেন্টের উৎস এবং অপরাধের উপাদান পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা : এসপি মাসুদ

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেছেন, গুজব শনাক্তের পর দ্রুত তথ্য যাচাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে...
সর্বশেষ সর্বাধিক পঠিত