বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

বাংলাদেশ-ভারত বন্ধুত্বকে আরও গভীরতর করার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা

নিজস্ব প্রতিবেদক

গতকাল বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি রাতে ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনে ‘শ্রীরামকৃষ্ণের বিশ্বজনীনতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ-ভারত বন্ধুত্বকে আরও গভীরতর করার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জনাব প্রণম ভার্মা বলেন, শ্রী রামকৃষ্ণের আধ্যাত্মিক সাধনা দক্ষিণেশ্বরে সম্পন্ন হয়েছিল। তবুও তার দৃষ্টি ও দর্শন কোনো একটি গ্রাম, একটি মন্দির বা একটি দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তার শিক্ষা ভৌগোলিক ও ধর্মীয় সীমানা অতিক্রম করেছে। ‘যত মত তত পথ’- ধর্মের সার্বজনীনতায় তার এই বিশ্বাস ওই সময়ের ধর্মীয় আলোচনাকে আলোকিত করেছে এবং সম্প্রীতি ছড়িয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ব যখন আজ বিভাজন ও মেরুকরণের সঙ্গে লড়াই করছে, তখন শ্রীরামকৃষ্ণের শিক্ষা আমাদের মতপার্থক্যের উর্ধ্বে উঠে মানবতার কল্যাণে কাজ করতে এবং শান্তি ও বোঝাপড়ার ভবিষ্যৎ গড়তে আহ্বান করে। তার দৃষ্টি আমাদেরকে সরলতা, আন্তরিকতা এবং আধ্যাত্মিকতার দিকে পরিচালিত করে। তাঁর দর্শন আমাদের স্মরণ করিয়ে দেয় যে- সত্যিকারের ধর্ম হলো গ্রহণ, সমন্বয় ও অন্তর্ভুক্তি; বিচ্ছেদ, বর্জন ও প্রত্যাখ্যান নয়। সত্যিকারের ধর্ম হলো অপরের জন্য সেবা, স্বার্থপরতা নয়। সর্বোপরি সত্যিকারের ধর্ম হলো ভালোবাসা ও সম্প্রীতি, ঘৃণা ও বিভেদ নয়। তাই শ্রীরামকৃষ্ণ পরমহংসের এই পবিত্র জন্মবার্ষিকীতে আসুন, আমরা একত্র হয়ে তার সার্বজনীন আদর্শকে এগিয়ে নিয়ে যাই, শান্তি ও সম্প্রীতিকে শক্তিশালী করি এবং ভারত-বাংলাদেশ বন্ধুত্বকে গভীরতর করি। শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ আমাদেরকে শান্তি, ঐক্য এবং সকলের মধ্যে ঈশ্বরীয় উপলব্ধির দিকে পরিচালিত করুক।

ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মো. নুরুজ্জামান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. শিঞ্জিনী সরকার প্রমুখ।

সম্পর্কিত খবর

অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে: পানিসম্পদ মন্ত্রী

চট্টগ্রাম : পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগ একটা নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে একটা অস্থিরতা সৃষ্টি...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আমরা ইতিহাস গড়ব : ক্রীড়া প্রতিমন্ত্রী

চট্টগ্রাম : দেশব্যাপী নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতায় নিবন্ধনে বড় ব্যবধানে শীর্ষে রয়েছে চট্টগ্রাম। জেলাটিতে নিবন্ধন করেছে ১ লাখ ৮১ হাজার ১৪০ জন। দ্বিতীয় স্থানে...

নিউইয়র্কের উদ্দেশ্যে আগামীকাল যাত্রা করবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সফরে প্রধানমন্ত্রীর...

বিভ্রান্তিকর কনটেন্টের উৎস এবং অপরাধের উপাদান পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা : এসপি মাসুদ

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেছেন, গুজব শনাক্তের পর দ্রুত তথ্য যাচাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে...

খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম : চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও রেলওয়ে পাবলিক হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আবু সুফিয়ান বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি...
সর্বশেষ সর্বাধিক পঠিত