রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ইরানের হাতে সময় ১০ থেকে ১৫ দিন : ডোনাল্ড ট্রাম্প

ইরানে যেকোনো সময় হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তুত।

আন্তর্জাতিক প্রতিবেদক

ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি অর্থবহ ও কার্যকর চুক্তিতে পৌঁছাতে ১০ থেকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে খুব খারাপ কিছু ঘটতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

ওয়াশিংটনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, আলোচনা ভালোভাবেই এগোচ্ছে, তবে ইরানকে অবশ্যই একটি কার্যকর চুক্তিতে পৌঁছাতে হবে, অন্যথায় যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। তার এই মন্তব্যের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বড় সামরিক সমাবেশ নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।

ট্রাম্প জানান, জুন মাসে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তবে প্রয়োজন হলে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ১০ থেকে ১৫ দিনই যথেষ্ট সময়, এর বেশি নয়। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইরানকে যেভাবেই হোক একটি চুক্তিতে আসতেই হবে।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...
সর্বশেষ সর্বাধিক পঠিত