মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

জামায়াত কে ইসরাইলি ইহুদিদের মতো মানসিকতা পরিহার করার আহ্বান

জামায়াত কে ছাত্র নেতা আব্দুল কাদেরের সতর্ক বার্তা : নোংরামি বরদাশত করা হবে না

গোলাম আজমকে ভাষা সৈনিক হিসেবে প্রচারের মাধ্যমে ইতিহাস বিকৃত করায় এই সতর্কবাণী।

নিজস্ব প্রতিবেদক

গোলাম আজমকে ভাষা সৈনিক হিসেবে প্রচারের মাধ্যমে জঘন্য মিথ্যাচার করছে জামায়াতে ইসলামী এমন মন্তব্য করে গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাবেক আহ্বায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সম্মুখসারীর ছাত্র নেতা আব্দুল কাদের এইধরনের  নোংরামি বরদাশত না করার হুঁশিয়ারি দিয়েছেন। আজ শনিবার ২১ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

আবদুল কাদের তাঁর পোস্টে লিখেছেন, বাধ্য হয়ে হোক কিংবা ইচ্ছাকৃতভাবে হোক, জামায়াত-শিবির তাদের রাজনীতিতে পরিবর্তন আনছে-এটি স্বাগত জানানোর মতো। তবে তাদেরকে ইসরাইলি ইহুদিদের মতো মানসিকতা পরিহার করতে হবে। তিনি বলেন, মানবিক আশ্রয়ের বিপরীতে জোরপূর্বক দখলদারিত্বের চিন্তাচেতনা তাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে, যা কাম্য নয়। আর সেটা হতে দেওয়া হবে না। ঐতিহাসিক ৫ আগস্টের পর জামায়াত-শিবির অনেক ঘটনা ঘটানোর দুঃসাহস দেখিয়েছে বলেও মন্তব্য করেছেন এই ছাত্রনেতা। তিনি বলেন, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচার থেকে শুরু করে সব কিছুর কৃতিত্ব নিজেদের হিসেবে প্রতিষ্ঠার পায়তারা করছে তারা। পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই নোংরামি থেকেও তাদের বেরিয়ে আসার উপদেশ দেন তিনি।

আবদুল কাদের তাঁর পোস্টে আরও লেখেন, এত বছর শহীদ মিনারে ফুল দেওয়াকে নাজায়েজ হিসেবে প্রচার করার পর এখন জামায়াত নিজেরাই ফুল দিচ্ছে। সেটি ভালো দিক বলে মন্তব্য করে তিনি প্রশ্ন তোলেন, কিন্তু সেটিকে অতিরিক্ত জায়েজ করার জন্য গোলাম আজমকে ভাষা সৈনিক হিসেবে প্রচার করে এহেন জঘন্য মিথ্যাচার করার প্রয়োজনীয়তা কী? তিনি জামায়াতের প্রতি সতর্ক উচ্চারণে বলেন, আপনাদের সম্মানিত আমীরের ভাষায়-ই বলি-পরিবর্তন হচ্ছেন, হন; স্বাগত জানাবো। কিন্তু নোংরামি করবেন; বরদাশত করব না।

সম্পর্কিত খবর

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

কর্ণফুলীতে নতুন তিন কারখানা চালু হলে কর্মীদের মাসিক বেতন লাগবে ৩ শত কোটি টাকা

চট্টগ্রাম : দেশের অন্যতম বৃহৎ সরকারি কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ‘কেইপিজেড’। প্রতিদিন এখানে বিশ্বমানের কারখানাগুলোতে তৈরি হয় আন্তর্জাতিক বাজারের সব ব্র্যান্ডের পণ্য। চট্টগ্রামের...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...
সর্বশেষ সর্বাধিক পঠিত