সোমবার, জুন ১, ২০২৬

দোল পূর্ণিমা উৎসব নির্বিঘ্নে পালন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে লালন ভক্তদের খোলা চিঠি

নিজস্ব প্রতিবেদক

লালন ভক্তরা যাতে দোল পূর্ণিমা উৎসব নির্বিঘ্নে উদ্‌যাপন করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ১৩টি প্রতিষ্ঠানের পক্ষ হতে মাননীয় জনাব প্রধানমন্ত্রী তারেক রহমানকে খোলা চিঠি দেওয়া হয়েছে।

শনিবার প্রকাশিত এ চিঠিতে বলা হয়, “আগামী ৩ মার্চ পবিত্র দোল পূর্ণিমা উপলক্ষে লালনের আখড়াবাড়ীসহ ও দেশের বিভিন্ন স্থানে সাধুসমাজের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানাদি অনুষ্ঠিত হবে। ফকির লালন শাহ্ এর জীবদ্দশায় তিনি এই অনুষ্ঠান পালন করতেন। উল্লেখ্য যে ধর্ম-বর্ণ-জাতি-গোত্র ভেদ উপেক্ষা করে বিশ্বময় মানবতাবাদী মানুষ এই পূর্ণিমা পালন করে থাকেন। এই প্রেক্ষিতে আমরা লালন সাধুদের স্বার্থ সংরক্ষণ এবং নির্বিঘ্নে দোল পূর্ণিমা উৎসব অনুষ্ঠান পরিচালনার লক্ষ্যে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি।”

‘খোলা চিঠিতে’ আটটি দাবি তুলে ধরা হয়েছে, যার মধ্যে রয়েছে—

আধ্যাত্মিক স্বাধীনতার নিশ্চয়তা: লালন সাধু ও বাউল সম্প্রদায় যেন সাধুরীতি অনুযায়ী অবাধে তাদের আধ্যাত্মিক সাধনা ও অনুষ্ঠানাদি পরিচালনা এবং লালন দর্শন অনুরাগী ভক্তগণ ধর্ম-বর্ণ নির্বিশেষে স্বাধীনভাবে তার ভাব অনুরাগ প্রকাশ করতে পারেন, সেই স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সাধুদের মতামত ও অনুমতি সাপেক্ষে স্পষ্ট প্রশাসনিক নির্দেশনা প্রদান করতে হবে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ: পহেলা কার্তিক—লালন তিরোধান দিবস, দোল পূর্ণিমাসহ অন্যান্য সাধুতিথিতে সাধুআশ্রম ও আখড়াভিত্তিক উৎসবগুলোতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। লালন আখড়াবাড়িসহ গুরুত্বপূর্ণ মাজারগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজন অনুযায়ী উপস্থিতি নিশ্চিত করতে হবে।

আখড়াবাড়ি সুরক্ষা: ছেউড়িয়ায় লালন আখড়াসহ নিবন্ধিত আখড়াগুলোর আইনগত সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং কোনো ধরনের দখল, হয়রানি বা বাধা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে কিছু প্রতিষ্ঠানকে নতুন নিবন্ধন আওতায় আনতে হবে।

হয়রানি ও কটূক্তি প্রতিরোধ: বাউল ও সাধুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য, অপপ্রচার বা সামাজিক উস্কানির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাগল-মস্তান-সন্ন্যাসী-বাউলদের বেশ ও জীবনাচারে আঘাত প্রতিহত করতে হবে।

স্বাধীন চলাচলের নিশ্চয়তা: সাধু সংস্কৃতি রক্ষার্থে দেশের বিভিন্ন জেলায় সাধুদের যাতায়াত ও অনুষ্ঠান পরিচালনায় প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করতে হবে।

সরকারি সমন্বয় কমিটি গঠন: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন ও লালন সংস্থাগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে একটি যোগাযোগ ও তদারকি কমিটি গঠন করতে হবে। লালন আখড়াবাড়িতে সাধুরীতি অনুযায়ী অনুষ্ঠান পরিচালনার স্বার্থে বয়োজ্যেষ্ঠ ও খেলাফতি সাধুদের নিয়ে আখড়াবাড়ি পরিচালনা কমিটি প্রণয়ন করতে হবে।

সাধু কল্যাণ তহবিল বিবেচনা: প্রবীণ ও অসচ্ছল সাধুদের জন্য স্বাস্থ্য সহায়তা ও ন্যূনতম কল্যাণমূলক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করতে হবে। ছেউড়িয়ায় লালন একাডেমীর সাধু ও শিল্পী সমাজের জীবনমান উন্নয়ন এবং সামাজিক সুররক্ষায় নিবন্ধিত শিল্পী সমাজ তথা ট্রাস্ট গঠন করতে হবে।

লালন আখড়াবাড়ি সমাধি পুনঃনির্মাণ: উৎসবের সময় আখড়াবাড়ির লালন সমাধিসৌধে স্থানসংকুলান কঠিন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে লালন অনুসারী সাধুদের মতামত নিয়ে সমাধি ভবনের পুনঃনির্মাণ এখন সময়ের দাবি।

১৩টি প্রতিষ্ঠানের পক্ষে এ চিঠি দিয়েছেন লালন একাডেমীর সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।চিঠিদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে— কুষ্টিয়ার লালন একাডেমী, লালন স্বেচ্ছাসেবক সংস্থা, লালন সেবাসনদ, এসো গড়ি আশার আলো, আয়না মহল, লালন সাহিত্য চর্চ্চা কেন্দ্র, ভাবাশ্রম, বিশ্ব লালন সংঘ; মেহেরপুরের দৌলত শাহ্ ফাউন্ডেশন; ঢাকার জাতীয় সাধু সংসদ, ষোলো আনা বাঙ্গালী; ভাব, আধ্যাত্ম ও বোধি চর্চ্চা কেন্দ্র এবং চুয়াঙ্গার পারঘাট আয়না মহল।

সম্পর্কিত খবর

ভারতকে পিছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহত্তম স্টক মার্কেটের দেশ তাইওয়ান

বিশ্ব অর্থনীতিতে এক অপ্রত্যাশিত মাইলফলক অর্জন করেছে তাইওয়ান। অপেক্ষাকৃত স্বল্প জনসংখ্যার এই দ্বীপরাষ্ট্র বিশ্বের অন্যতম জনবহুল ও বৃহৎ রাষ্ট্র ভারতকে ছাড়িয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম...

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহিদ জিয়াউর রহমান বীর উত্তমের...

সন্ত্রাস, মাদক ব্যবসা ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স : মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা নির্মূল করা হবে। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি...

ত্যাগ, সাম্য ও মানবিকতার মহিমায় আজ দেশ জুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আযহা

আজ মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহা। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ত্যাগের অনন্য শিক্ষা ধারণ করে বিশ্বব্যাপী মুসলমানরা গভীর...

চট্টগ্রামের বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ইমরান হোসেন (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৩০ মে) দিবাগত রাতে উপজেলার পৌরসভার ৩ নম্বর...

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণমাধ্যমকর্মীদের শুভেচ্ছা জানালেন এমপি সাঈদ আল নোমান

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল গণমাধ্যমকর্মী, সম্পাদক, সাংবাদিক এবং সংবাদপত্র শিল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংসদ সদস্য সাঈদ...
সর্বশেষ সর্বাধিক পঠিত