বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি

পুঁথিগত বিদ্যার পাশাপাশি সুস্থ, সুন্দর সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই গড়ে ওঠে একজন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ মানসিক বিকাশ। একটি শিশু হয়ে ওঠে একজন সমৃদ্ধ, সহনশীল, পরমতসহিষ্ণু ও মানবিক মানুষে। সেই লক্ষ্যেই প্রতিবছরের ন্যায় এ বছরও হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত হয় বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. গোলাম মোর্শেদ পিএসসির সভাপতিত্বে গত মঙ্গলবার অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এবং আর্টিলারি সেন্টার ও স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম শামসুদ্দিন রানা।

দুইটি পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল পুরস্কার বিতরণ ও দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টের মধ্যে ইসলামিক পরিবেশনা, পুতুল নাচ, লাঠি নৃত্য, আধুনিক নৃত্য, ক্লাসিক্যাল নৃত্য, নজরুল, ভাওয়াইয়া, লোকগীতি, আধুনিক গান, দেশাত্মবোধক গান, ব্যান্ড সংগীত, ফ্যাশন শো, কবিতা আবৃত্তি, প্ল্যানচ্যাট পরিবেশনা উল্লেখযোগ্য।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশের সংস্কৃতির যে সমৃদ্ধ ধারা রয়েছে তার যথাযথ চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতের আলোকিত মানুষ হয়ে উঠবে। সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ অনুষ্ঠানে আগত সকল সামরিক–বেসামরিক অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারী সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রেস বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর

নগরবাসীর অধিকার নিশ্চিত করতে চসিক ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করবে : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

রোহিঙ্গা সমস্যার সমাধানে জাতিসংঘের অধিবেশনে সাইড বৈঠক : প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাবনা

ছবি : সংগৃহীত   দীর্ঘ দিনের রোহিঙ্গা সংকটের মূল কারণ অনুসন্ধান ও তার সমাধানকল্পে জাতিসংঘ অধিবেশনের সাইডলাইন বৈঠকে পাঁচটি প্রস্তাব রেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।...

পশ্চিম এশিয়ায় আবারো উত্তেজনা : যেকোনো সময় সংঘাত তীব্রতর হতে পারে

পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা চরমে। গত কয়েক ঘণ্টায় এমন কিছু ঘটনা ঘটেছে যা অঞ্চলটিকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক...

৪৩ মাসে ৭২ হাজারের বেশি শিশু নিখোঁজ: কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের শিশুরা?

একটি শিশু হারিয়ে যাওয়ার অর্থ শুধু একটি পরিবারের একজন সদস্য নিখোঁজ হওয়া নয়—এর সঙ্গে হারিয়ে যায় একটি পরিবারের স্বস্তি, নিরাপত্তাবোধ ও ভবিষ্যতের অসংখ্য স্বপ্ন।...

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়লো

চলমান ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০...
সর্বশেষ সর্বাধিক পঠিত