রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানে সম্প্রতি একাধিক আত্মঘাতী হামলার জবাবে আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানি সামরিক কতৃপক্ষ। পাক সামরিক বাহিনী জানিয়েছে, সাম্প্রতিক হামলার সঙ্গে জড়িত গোষ্ঠীগুলোর ক্যাম্প ও আস্তানা লক্ষ্যবস্তু করা হয়েছে।

রোববার আলজাজিরার খবরে বলা হয়, ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে বহু মুসল্লি নিহত হওয়ার ঘটনার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়। তবে এই বিষয়ে আফগানিস্তানের তালেবান সরকার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। আফগান সূত্র জানিয়েছে, রোববার সীমান্তবর্তী দুটি প্রদেশে হামলা হয়েছে। কারা হামলা করেছে সে সম্পর্কে প্রশাসন কিছু অবহিত করেনি।

তবে স্থানীয় আফগান সূত্র অনুসারে, পাকতিকা প্রদেশে একটি ড্রোন হামলায় একটি ধর্মীয় বিদ্যালয় লক্ষ্যবস্তু হয়। এছাড়া নানগারহার প্রদেশেও হামলা চালানো হয়েছে। অন্যদিকে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বিবৃতিতে জানায়, দেশটির সামরিক বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্থান বাছাই করে অভিযান পরিচালনা করেছে। বিবৃতিতে বলা হয়, পাকিস্তান তালেবান বা টিটিপি এবং তাদের সহযোগীদের সাতটি ক্যাম্প ও আস্তানায় হামলা চালানো হয়েছে। পাশাপাশি সীমান্ত অঞ্চলে ইসলামিক স্টেট গোষ্ঠীর একটি সহযোগী সংগঠনকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

সম্পর্কিত খবর

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...
সর্বশেষ সর্বাধিক পঠিত