রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক আরও গভীর করতে এবং বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে ভারত আগ্রহী : প্রণয় ভার্মা

নিজস্ব প্রতিবেদক

রবিবার ২২ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার জনাব প্রণয় ভার্মা বলেন, পারস্পরিক শ্রদ্ধা, স্বার্থ ও দুই দেশের জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত।

সাংবাদিকদের তিনি বলেন, আমরা সবসময়ই একটি দূরদর্শী পন্থায় জনকেন্দ্রিক সহযোগিতা জোরদার করার জন্য একসঙ্গে কাজ করার প্রত্যাশার কথা জানিয়ে এসেছি। আমার মতে, জনগণের মধ্যে বিনিময় আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আমরা সত্যিই আশা করি, ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী উপায়ে আমরা একসঙ্গে কাজ করার বিষয়গুলোকে এগিয়ে নিতে পারবো।
তিনি আরও বলেন, পারস্পরিক সুবিধা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আমরা একসঙ্গে কাজ করতে চাই। বাংলাদেশের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক আরও গভীর করতে এবং বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে আমরা আগ্রহী। আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ হিসেবে সমর্থন করার প্রতিশ্রুতি জানিয়েছি। আজকের বৈঠকেও আমি মূলত একই অনুভূতি প্রকাশ করেছি এবং আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছি। আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর অপেক্ষায় রয়েছি।
ভিসা ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রণয় ভার্মা সরাসরি কোনো সময়সীমা না দিলেও দ্রুতই এর সমাধানের ইঙ্গিত দেন।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...
সর্বশেষ সর্বাধিক পঠিত