মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

একুশের প্রথম প্রহরে চট্টগ্রামে ভাষা শহীদদের স্মরণ

রাত ১১টার পর থেকে বিভিন্ন বয়সী মানুষ শহীদ মিনারে জড়ো হতে থাকেন।

নিজস্ব প্রতিবেদক

শহীদ দিবসের প্রথম প্রহরে চট্টগ্রামে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাজনীতিক, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

শুক্রবার রাত ১১টার পর থেকে চট্টগ্রাম শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন বয়সী হাজারো মানুষ সমবেত হতে থাকেন।

শ্রদ্ধা নিবেদনের শুরুতে সশ্রস্ত্র ছালাম প্রদর্শন করে পুলিশের একটি চৌকস দল।

শুক্রবার রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারের বেদিতে শুরুতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ান ও মো. এরশাদ উল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন ও চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র শাহাদাত হোসেন বলেন, “ভাষা সৈনিকেরা নিজেদের জীবন দিয়ে ভাষার অধিকার প্রতিষ্ঠা করে গেছেন। একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে দেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি সমতার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।”

এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ, পুলিশ সুপার নাজির আহমেদ খান।

তারপর বীর মুক্তিযোদ্ধারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বিভিন্ন সংগঠনের পক্ষে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম মহানগর বিএনপি, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, বিভাগীয় সমাজ সেবা অধিদপ্তর, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, নৌ পুলিশ, পিবিআইসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সম্পর্কিত খবর

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

শত চেষ্টা করেও মেয়েকে বাঁচাতে পারিনি : এবার ডেঙ্গু কেড়ে নিল প্রথম শ্রেণির শিক্ষার্থীর প্রাণ

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত অনুশ্রী দাশ। সুবল-লিপি দম্পতির দুই ছেলে মেয়ের মধ্যে অনুশ্রী ছিল ছোট। গত ২...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
সর্বশেষ সর্বাধিক পঠিত