বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

হালিশহর ওয়াপদায় ভয়াবহ বিস্ফোরণে অগ্নিদগ্ধ আহতের খোঁজ নিলেন সাঈদ আল নোমান

নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি ২০২৬, চট্টগ্রামের হালিশহর ওয়াপদা এইচ ব্লকের হালিমা মঞ্জিলে গতকাল ভোররাতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চট্টগ্রাম-১০ আসনের মাননীয় সংসদ সদস্য সাঈদ আল নোমান খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের সাথে কথা বলে আগুন নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা নেন এবং বিস্ফোরণে ঘটনায় গুরুতর অগ্নিদগ্ধ সাখাওয়াত সহ পরিবারের ৯ জনকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল ভর্তি করানো হয়।

এ সময় চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান ঘটনাটির বিষয়ে খোঁজখবর নেন এবং আহত সাখাওয়াতের পরিবারের সঙ্গে কথা বলে ঢাকা বার্ণ হসপিটালে পাঠানোর জন্য সহযোগিতা করেন।তিনি প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন।

এদিকে, বিস্ফোরণে অগ্নিদগ্ধ সাখাওয়াত সহ পরিবারের সকলকে ঢাকাস্থ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট উদ্দেশ্যে পাঠানো হয়।

সম্পর্কিত খবর

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

নিউইয়র্কে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান : ভাষণ দেবেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে

ছবি : সংগৃহীত   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সোমবার ২১ সেপ্টেম্বর স্থানীয়...

নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আমরা ইতিহাস গড়ব : ক্রীড়া প্রতিমন্ত্রী

চট্টগ্রাম : দেশব্যাপী নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতায় নিবন্ধনে বড় ব্যবধানে শীর্ষে রয়েছে চট্টগ্রাম। জেলাটিতে নিবন্ধন করেছে ১ লাখ ৮১ হাজার ১৪০ জন। দ্বিতীয় স্থানে...

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়লো

চলমান ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...
সর্বশেষ সর্বাধিক পঠিত