মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

প্রতিটি দেশের সঙ্গে পরস্পরের জন্য লাভজনক সম্পর্ক গড়ে তুলতে চাই : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে দূরের ও কাছের সব দেশের সঙ্গে ‘অত্যন্ত গভীর সম্পর্ক’ প্রতিষ্ঠার আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দুই দিনে ডজনের বেশি বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সোমবার তিনি বলেছেন, “আমরা আমাদের সরকারের বৈদেশিক নীতির আউটলাইনটা তাদেরকে বলেছি। আমরা বলেছি যে আমাদের মোটো হচ্ছে, বাংলাদেশ ফার্স্ট বা সবার উপরে বাংলাদেশ এবং আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, পরস্পরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক মঙ্গল এবং জাতীয় মর্যাদা, এইসব মূলনীতির উপর আমাদের কার্যক্রম প্রতিষ্ঠিত থাকবে। আমরা প্রতিটি দেশের সঙ্গে পরস্পরের জন্য লাভজনক সম্পর্ক গড়ে তুলতে চাই, অ্যাজ কো-ইকুয়ালস।”

রোববার সকালে ঢাকায় সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলের সৌজন্য সাক্ষাৎ পর্ব শুরু হয়। ওইদিন একে একে আসেন চীনের রাষ্ট্রদূত এবং ভারত ও পাকিস্তানের হাই কমিশনার। সোমবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এরপর ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে ইউরোপীয় জোটভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা সৌজন্য সাক্ষাৎ করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “তাদের মধ্যে আমি লক্ষ্য করেছি, এই সরকারের প্রতি তাদের বিপুল আস্থা এবং আমাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবার একটা প্রবল ইচ্ছা, সেটা আমরা দেখেছি। আমরা আশা করি, আমাদের অঞ্চলের এবং বিশ্বের অন্যান্য স্থানে আমাদের যে সমস্ত বন্ধু-রাষ্ট্র আছে, তাদের সবার সঙ্গে অত্যন্ত গভীর সম্পর্ক আমরা প্রতিষ্ঠা করতে পারব।”

এসব বৈঠকে বাংলাদেশের অবস্থান তুলে ধরে জনাব খলিল বলেন, “আমরা বলেছি আমাদের যে সমস্ত ইস্যু আছে, সেই ইস্যুগুলো আমরা সম্মানজনকভাবে, পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সমাধান করব। যেখানে আমাদের সকলের স্বার্থ সুরক্ষিত হয়। এ পর্যন্ত আমি যে কথা বলেছি বিভিন্ন রাষ্ট্রদূতের সঙ্গে, আমি খুবই আত্মবিশ্বাসী যে আগামী দিনগুলোতে আমরা একটা অত্যন্ত গতিশীল পররাষ্ট্রনীতি পরিচালনা করতে পারব।”

সীমান্তে প্রাণক্ষয় নিয়ে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে কি-না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এ পর্যন্ত যে সাক্ষাৎগুলো হয়েছে, সেগুলো হচ্ছে সৌজন্যমূলক-বন্ধুত্বমূলক সাক্ষাৎকার। এরপরে আমরা সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব এবং সেজন্য তো অনেকটা সময় পড়েই আছে।”

সম্পর্কিত খবর

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়লো

চলমান ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০...

নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আমরা ইতিহাস গড়ব : ক্রীড়া প্রতিমন্ত্রী

চট্টগ্রাম : দেশব্যাপী নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতায় নিবন্ধনে বড় ব্যবধানে শীর্ষে রয়েছে চট্টগ্রাম। জেলাটিতে নিবন্ধন করেছে ১ লাখ ৮১ হাজার ১৪০ জন। দ্বিতীয় স্থানে...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

কর্ণফুলীতে নতুন তিন কারখানা চালু হলে কর্মীদের মাসিক বেতন লাগবে ৩ শত কোটি টাকা

চট্টগ্রাম : দেশের অন্যতম বৃহৎ সরকারি কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ‘কেইপিজেড’। প্রতিদিন এখানে বিশ্বমানের কারখানাগুলোতে তৈরি হয় আন্তর্জাতিক বাজারের সব ব্র্যান্ডের পণ্য। চট্টগ্রামের...
সর্বশেষ সর্বাধিক পঠিত