রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

জাহানারার অভিযোগ প্রমাণিত : মঞ্জুরুল ইসলামকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জাহানারা আলম কে যৌন হেনস্থা করার অভিযোগে বাংলাদেশ মহিলা দলের প্রাক্তন নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘ তদন্তের পর জাহানারার অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে। এরপরই মঞ্জুরুল ইসলামকে নির্বাসিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

প্রথম দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে অসন্তোষ প্রকাশ করেছিলেন জাহানারা আলম। অবশেষে তাঁর অভিযোগ আংশিক প্রমাণিত হয়েছে। মঞ্জুরুল ইসলামের শাস্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে বিসিবির পরিচালন পর্ষদের বৈঠকে। জাহানারার অভিযোগের ভিত্তিতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কমিটির নেতৃত্বে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম। এছাড়া বিসিবি আধিকারিক রুবাবা দৌলা এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

জাহানারার অভিযোগ, ২০২২ সালে মহিলাদের বিশ্বকাপ চলার সময় তাঁকে যৌন হেনস্থা করেছিলেন মঞ্জুরুল ইসলাম। জাহানারার অভিযোগের আংশিক প্রমাণ পাওয়ার পর বিসিবির তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তদন্ত কমিটি জাহানারার চারটি অভিযোগের মধ্যে ২ টি অভিযোগের প্রমাণ পেয়েছে। এর মধ্যে মঞ্জুরুলের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটে মঞ্জুরুলকে কোনওভাবে সম্পৃক্ত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যতদিন না পরবর্তী নোটিশ না দেওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...
সর্বশেষ সর্বাধিক পঠিত