বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

মতবিনিময় সভায় জনাব আবু সুফিয়ান এমপি জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ দিয়েছেন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মান পূর্বের চেয়ে বৃদ্ধি পেয়েছে। হাসপাতালের স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করতে হলে চিকিৎসক-কর্মকর্তা-নার্স ও কর্মচারীদেরকে আরও আন্তরিক হতে হবে। হাসপাতালের ইনডোর, আউটডোর ও জরুরী বিভাগে রোগীরা যাতে তাদের কাঙ্খিত চিকিৎসাসেবা পায় সে বিষয়টি নিশ্চিত করতে হবে। এ হাসপাতালের সার্বিক উন্নয়নে সরকারীভাবে সহযোগিতা করা হবে। আজ ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসিইউ বিভাগে ডায়ালাইসিস সেবা স্থাপনের সম্ভাব্যতা যাচাই পরিদর্শন পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও রোগীদের সাথে কথা বলে সন্তোষ প্রকাশসহ কিডনি রোগীদের চিকিৎসাসহ আইসিইউতে ডায়ালাইসি সেন্টার স্থাপনের বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন সাংসদ মোহাম্মদ আবু সুফিয়ান।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মোঃ একরাম হোসেনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক (এনেস্থেসিওলজি) ডা. মৌমিতা দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. বেলায়েত হোসেন ঢালী, ড্যাব’র সাধারণ সম্পাদক ডা. ইফতেখারুল ইসলাম, ড্যাব’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. সরোয়ার আলম, বিশিষ্ট সমাজসেবক মোঃ ইকবাল, টেরিবাজার ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির সভাপতি আবদুল মান্নান ও বিশিষ্ট সমাজসেবক হারুন জামান। আলোচনা সভায় জেনারেল হাসপাতালের ইতিহাস ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে তথ্যবহুল ডকুমেন্টরি উপস্থাপন করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ একরাম হোসেন। জেনারেল হাসপাতালের বিভিন্ন বিভাগের সিনিয়র-জুনিয়র কনসালট্যান্টবৃন্দ, ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীগণ সভায় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

অপ্রতিম হত্যার বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি :- সংগৃহীত   কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন...

বিভ্রান্তিকর কনটেন্টের উৎস এবং অপরাধের উপাদান পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা : এসপি মাসুদ

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেছেন, গুজব শনাক্তের পর দ্রুত তথ্য যাচাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

শত চেষ্টা করেও মেয়েকে বাঁচাতে পারিনি : এবার ডেঙ্গু কেড়ে নিল প্রথম শ্রেণির শিক্ষার্থীর প্রাণ

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত অনুশ্রী দাশ। সুবল-লিপি দম্পতির দুই ছেলে মেয়ের মধ্যে অনুশ্রী ছিল ছোট। গত ২...
সর্বশেষ সর্বাধিক পঠিত