বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৫ বছর মেয়র পদে থাকার অধিকার রয়েছে আমার : চট্টগ্রাম সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদক

আদালতের রায় অনুাযায়ী পাঁচ বছর মেয়রের দায়িত্বে থাকাকে নিজের অধিকার বলে দাবি করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, কোর্টের রায় অনুযায়ী আমি যেদিন থেকে শপথ নিয়েছি সেদিন থেকে পাঁচ বছর মেয়রের দায়িত্বে থাকার আমার অধিকার আছে। কিন্তু বর্তমানে নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর না থাকায় চসিকের সেবা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। এখন যে সেবা দিচ্ছি এর থেকে আরো বেশি সেবা দেয়ার জন্য ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলর থাকা জরুরি। তাই আমি মনে করছি, চট্টগ্রামবাসীর বৃহত্তর স্বার্থে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গণমুখী নির্বাচন প্রয়োজন। আমি এমন একটি নির্বাচন চাই, যেখানে জনগণ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারবে। জনগণ যদি আমাকে ভোট দেয়, সেটি আমি সম্মানের সঙ্গে গ্রহণ করবো, আর না দিলে সেটিও গণতান্ত্রিকভাবে মেনে নেব।

তিনি গতকাল মঙ্গলবার বিকেলে নগরের দেওয়ান বাজার ঘাটফরহাদ বেগ স্কুল মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল মান্নানের সার্বিক সহযোগিতায় এতে অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, ছোলাসহ প্রয়োজনীয় ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ডা. শাহাদাত বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রায় ১০ লাখ শিশুকে টাইফয়েডের টিকা এবং মেয়েদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা বিনামূল্যে প্রদান করা হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও স্মার্ট কার্ডের মাধ্যমে অসহায়, বয়স্ক ও বিধবা নাগরিকদের সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।

সংসদ সদস্য জনাব আবু সুফিয়ান বলেন, রমজান আমাদের সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের কষ্ট লাঘব করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা শুধু ভোটের রাজনীতি করি না, আমরা মানুষের বিপদে পাশে থাকার রাজনীতি করি। সাধারণ মানুষের ইফতারের টেবিলে খাবার পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।

আবুল হাশেম বক্কর বলেন, জনগণ এবার স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছে। অতীতে যেভাবে ভয়ভীতি ও বাধার মাধ্যমে নির্বাচন প্রভাবিত করা হতো, এবারের নির্বাচনে তার পুনরাবৃত্তি হয়নি। ধানের শীষ এমন একটি প্রতীক, যা উন্নয়ন ও সার্বভৌমত্বের প্রতীক। আপনারা এই প্রতীকের উপর আস্থা রেখেছেন, এজন্য আপনাদের ধন্যবাদ জানাই।

দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ ইলিয়াছ সরদারের সভাপতিত্বে ও কোতোয়ালী থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালামের পরিচালনায় অতিথি ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সাবেক যুগ্ম সম্পাদক আবদুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপু, মহানগর বিএনপি নেতা নকিব উদ্দিন ভূঁইয়া, টেরিবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা বেলায়েত হোসেন। উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, কোতোয়ালী থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবু বক্কর, বিএনপি নেতা সফিকুর রহমান মজুমদার, মো. আলমগীর, আবুল হাসেম, মো. ফতেহ আলী, মাইনুদ্দিন রাজিব, মো. মহিউদ্দিন, মো. আমজাদ, মো. তারেক, মো. মাসুদ, আবু ইউসুফ, মো. আরিফ, মো. সাজ্জাদ, মো. রাব্বি, মো. পাপ্পু।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি: অর্থনীতি ও জনজীবনে বহুমাত্রিক চাপের আশঙ্কা

আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা, আমদানি ব্যয় বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান সামাল দিতে দেশে আবারও বড় ধরনের জ্বালানি মূল্য সমন্বয়...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম : চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও রেলওয়ে পাবলিক হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আবু সুফিয়ান বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি...

নিউইয়র্কে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান : ভাষণ দেবেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে

ছবি : সংগৃহীত   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সোমবার ২১ সেপ্টেম্বর স্থানীয়...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...
সর্বশেষ সর্বাধিক পঠিত