রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি)তে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ক্লদিং এন্ড ফ্যাশন টেকনোলজির ডিন মোরশেদ মহিউদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ওবায়দুল করিম। তিনি বলেন, সভ্যতা বিনির্মাণে মাতৃভাষার বহুমুখী অবদান রয়েছে। নিজস্ব কৃষ্টি–কালচার সংরক্ষণের সেরা উপাদান ভাষা। সভ্যতার ধারক–বাহক হল মাতৃভাষা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী। তিনি বলেন, মাতৃভাষার জন্য জীবন দেয়া বিশ্বে একমাত্র জাতি বাঙালি। যেখান থেকে আমাদের নিজস্ব স্বাধীনতা সংগ্রামের পটভূমি তৈরি হয়েছে। সিবিইউএফটি’র রেজিস্ট্রার (ইনচার্জ) সাইফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আইকিউএসি পরিচালক, ডিন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সভার আগে ভাষা শহীদের স্মরণে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...
সর্বশেষ সর্বাধিক পঠিত