শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

মন্ত্রি পরিষদের প্রথম বৈঠকে দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন  মন্ত্রিসভার প্রথম বৈঠকে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত  মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, কৃষি, মৎস্য খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত হয়েছে। ১০ হাজার টাকা ঋণ নিলে তার যে সুদ তাসহ মওকুফ হয়ে যাবে।

তিনি বলেন, “সরকার তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশু পালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। এর মূল লক্ষ্য হলো দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা।”
বাংলাদেশ ব্যাংকের তথ্য দিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকারি, বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং বেসরকারি ব্যাংকসমূহে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সুদসহ কৃষকদের কাছে পাওনা রয়েছে প্রায় ১ হাজার ৫৫০ কোটি টাকা, যা এই ঋণ মওকুফের আওতাভুক্ত হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই ঋণ মওকুফ করা হলে দরিদ্র কৃষকরা নানাভাবে উপকৃত হবেন। এতে ১২ লাখ কৃষক উপকৃত হবেন। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা ঋণের দায় হতে মুক্ত হতে পারবেন, যা তাদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে এবং দেশের কৃষিখাতে উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে; ঋণের কিস্তি বাবদ যে অর্থ কৃষকের ব্যয় হতো, সেই অর্থ তারা উন্নত মানের বীজ বা আধুনিক সেচ প্রযুক্তিতে বিনিয়োগ করতে পারবেন; মাথার ওপর ঋণের বোঝা না থাকায় কৃষক পরবর্তী মৌসুমে নতুন উদ্যমে চাষাবাদ শুরু করতে সক্ষম হবেন; এই মওকুফ প্রক্রিয়ার মাধ্যমে কৃষকদের ক্রেডিট রেকর্ড বা ঋণমান ভালো হবে।
ফলে তারা ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন, যা তাদের স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে রক্ষা করবে; ঋণের বোঝা কমে যাওয়ায় কৃষকরা শস্য, মৎস্য ও পশুপালন খাতে আরও উৎসাহিত হবেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের ১৯৯১-১৯৯৬ সময়ে ৫ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ-আসল মওকুফ করা হয়েছিল, যা কৃষকদের কষ্ট লাঘব করে কৃষিতে উৎপাদন বৃদ্ধি করতে কার্যকর ভূমিকা পালন করেছিল।

সম্পর্কিত খবর

বেলজিয়ামকে হারিয়ে স্পেন সেমিফাইনালে

স্পেন ২ : ১ বেলজিয়াম  বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর সেমিফাইনালে  অংশগ্রহণ নিশ্চিত করেছে স্পেন। শেষ মুহূর্তে বদলি হিসেবে নামা মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১ গোলে...

বিএনপির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত : ১১ দফা সিদ্ধান্ত গৃহীত

সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ১১ জুলাই রাত ৮টায় বিএনপির চেয়ারপারসন ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব...

চট্টগ্রাম বোর্ডের আওতাধীন উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড   এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের...

শুধু তোমার জন্য

শুধু তোমার জন্য কৌশিক ভট্টাচার্য্য তোমার আমার প্রথম দেখাটা মনে আছে? একটা ভিন্নরকম ব্যাপার ছিলো, তাই না| সমুদ্র দেখতে গিয়েছিলাম, তুমিও সেদিন সমুদ্রের ধারে জলকেলি করছিলে| চুপিসারে তুমি আমায় দেখছিলে পিছু...

মেসির অসাধারণ নৈপুণ্যে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

ইংল্যান্ড ১ : ২ আর্জেন্টিনা সেই পরিচিত দৃশ্যপট। আর্জেন্টিনা পিছিয়ে এবং নিশ্চিত হারের মুখে। কিন্তু খেলার শেষ ভাগে অন্তিম সময়ের নিকটে মেসি বাহিনী প্রবল শক্তিশালী...

চট্টগ্রামে বন্যা পরিস্থিতির মোকাবিলায় সেনাবাহিনী নিয়োগ

চট্টগ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায় বাংলাদেশ...
সর্বশেষ সর্বাধিক পঠিত