রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

মাধবদীতে কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনায় ৭ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

আহম্মদ আলী দেওয়ান ও নূর মোহাম্মদ নূরা : সংগৃহীত ছবি

নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায়  বাবার সামনে থেকে কিশোরীকে তুলে নিয়ে হত্যার ঘটনার মামলায় মূল অভিযুক্তসহ ৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার রাত ১০টা পর্যন্ত এজাহারনামীয় এই ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিরা হলেন— মূল অভিযুক্ত নূর মোহাম্মদ নূরা এবং সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ান, আহম্মদ আলীর ছেলে ইমরান দেওয়ান এবং মো. এবাদুল্লাহ, আইয়ুব আলী, মো. গাফফার ও হযরত আলীকে।

পুলিশ সূত্রে জানা গেছে , কিশোরী হত্যার ঘটনায় নিহতের মা বাদী হয়ে ৯ জনকে আসামি করে মামলা করেন। তাদের মধ্যে ধর্ষণের অভিযোগে চারজনকে এবং সালিসকারী হিসেবে স্থানীয় মেম্বার বিএনপি নেতাসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গ্রেপ্তার সাতজনের মধ্যে পাঁচ আসামিকে ১০ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়। পরে নরসিংদী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেছকাতুল ইসলাম ১ মার্চ রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিদের জেলহাজতে পাঠানোর সিদ্ধান্ত দিয়েছেন। পরে তাঁদের জেলা কারাগারে পাঠায় পুলিশ।

নিহত কিশোরীর পরিবার মাধবদীতে ভাড়া থাকে। তাদের স্থায়ী ঠিকানা বরিশালে। ওই কিশোরীর বাবা ও ভাই স্থানীয় একটি টেক্সটাইল মিলে শ্রমিক হিসেবে কাজ করেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূর মোহাম্মদ নূরার নেতৃত্বে ৫-৬ জন তরুণ ওই কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার বিচারের জন্য কিশোরীর পরিবার স্থানীয় মহিষাশুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ানের কাছে যান। পরিবারের অভিযোগ, সাবেক ওই ইউপি সদস্য সুষ্ঠু বিচার না করে উল্টো অপরাধীদের সঙ্গে রফাদফা করে অর্থ আত্মসাৎ করেন এবং কিশোরীর পরিবারকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। বিচার না করায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। এমন অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগে গত বুধবার রাতে ওই কিশোরীকে তার খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন তাঁর বাবা। পথে নূরার নেতৃত্বে ৬ তরুণ পথ রোধ করে বাবার কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায়। রাতভর খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে বিলপাড় ও দড়িকান্দী এলাকার একটি সরিষাখেতে কিশোরীর নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তার গলায় ওড়না প্যাঁচানো ছিল। পরে পুলিশ কিশোরীর লাশ উদ্ধার করে।

আলোচিত এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক। তিনি নিহতের পরিবারের সদস্যদের সান্ত্বনা ও ন্যায়বিচারের প্রতিশ্রুতি দেন। তিনি সাংবাদিকদের জানান, বেশ আগে থেকেই এ ঘটনাকে কেন্দ্র করে অনেক কিছু ঘটলেও ভুক্তভোগীর পরিবার হত্যাকাণ্ডের আগে থানায় কোনো অভিযোগ করেননি। আগে পুলিশকে জানালে পরিস্থিতি এ রকম হতো না। তিনি আরও বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

 নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন এক ফেসবুক পোস্টে এই জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

সম্পর্কিত খবর

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...
সর্বশেষ সর্বাধিক পঠিত