রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

পাক – আফগান যুদ্ধে বাংলাদেশ প্রকাশ্যে কোনো অবস্থান নেবে না : পররাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিবেদক

দীর্ঘ চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী দিতে যাচ্ছে বাংলাদেশ। শুক্রবার দিবাগত রাতে ২৮ ফেব্রুয়ারি সৌদি আরবের জেদ্দায় ফিলিস্তিন ইস্যুতে অনুষ্ঠিত ওআইসি নির্বাহী কমিটির বৈঠক শেষে দেশে ফিরে বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতা নিয়ে সৌদি আরব সফরে আলোচনায়  গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম কর্মীদের বলেন, ওআইসিভুক্ত বিভিন্ন দেশ বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছে। সফরকালে মালদ্বীপ, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন ও সৌদি আরবের প্রতিনিধিদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক হয়েছে। ওইসব দেশের প্রতিনিধিরা বাংলাদেশের নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান এবং তাঁর নেতৃত্বে রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।

ফিলিস্তিন ও ইসরায়েল প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের অবস্থান স্পষ্ট; ১৯৬৭ সালের আগের সীমানা অনুযায়ী এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশ বরাবরই সমর্থন দিয়ে আসছে।

পাকিস্তান ও আফগানিস্তানের চলমান উত্তেজনা প্রসঙ্গে বাংলাদেশের ভূমিকা কি হবে জানতে চাওয়া হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের যুদ্ধ পরিস্থিতি এই অঞ্চল ও বিশ্বের জন্য মঙ্গলজনক নয়। তবে এ বিষয়ে বাংলাদেশ প্রকাশ্যে কোনো অবস্থান নেবে না।

সম্পর্কিত খবর

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...
সর্বশেষ সর্বাধিক পঠিত