রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ইসরায়েলে ইরানের পাল্টা হামলা শুরু : অন্তত ৩৫টি আন্তঃমহাদেশীয় মিসাইল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

ইসরায়েলে শনিবার সকাল থেকে অন্তত ৩৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান ইসরায়েলের আকস্মিক হামলার জবাব দেওয়া শুরু করেছে। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আটকে দিলেও কিছু খোলা এলাকায় আঘাত হেনেছে। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

ইসরায়েলি সেনাবাহিনীর প্রাথমিক তথ্য অনুসারে, ক্ষেপণাস্ত্রের কিছু অংশ এবং প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দেশের বিভিন্ন স্থানে পড়েছে। চিকিৎসকদের বরাতে জানা গেছে, এ ঘটনায় একজন ব্যক্তি সামান্য আহত হয়েছেন।ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (আয়রন ডোম, ডেভিডস স্লিং ও অ্যারো) সক্রিয়ভাবে কাজ করেছে এবং বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব হয়েছে। তবে কিছু ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বেসামরিক এলাকায় পড়ায় সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনী জনগণকে আশ্রয়কেন্দ্রে থাকার এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। পরিস্থিতি নিয়ে আরও তথ্য সংগ্রহ চলছে বলে জানায় ইসরায়েলি সামরিক বাহিনী।

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...
সর্বশেষ সর্বাধিক পঠিত