রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ইরানে হামলা চলমান থাকবে : মার্কিন প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

ইরানের মাটিতে যুক্তরাষ্ট্র ‘ব্যাপক’ বিমান ও নৌ হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। মার্কিন সরকারের মুখপাত্র জানিয়েছে, চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে আকাশ ও সমুদ্রপথে সমন্বিত হামলা অব্যাহত থাকবে।

এক বিবৃতিতে মার্কিন প্রশাসন বলেছে, নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে বিমান বাহিনী ও নৌবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করছে এবং প্রয়োজন হলে তা আরও জোরদার করা হবে। হামলার উদ্দেশ্য ও লক্ষ্যবস্তুর বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের ‘ব্যাপক’ হামলা আঞ্চলিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে এবং উত্তেজনা আরও বাড়াতে পারে। তবে যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে, তাদের পদক্ষেপ নির্দিষ্ট নিরাপত্তা স্বার্থ রক্ষায় এবং চলমান হুমকির জবাব হিসেবেই নেওয়া হচ্ছে।

সম্পর্কিত খবর

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

অপ্রতিম হত্যার বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি :- সংগৃহীত   কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...
সর্বশেষ সর্বাধিক পঠিত