রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রামে শীর্ষ স্থানীয় ব্যবসায়ীর বাড়িতে আবারও গুলিবর্ষণ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে চাঁদা না পেয়ে শনিবার সকালে নগরীর চন্দনপুরায় অবস্থিত স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়িক ব্যক্তিত্ব মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদের অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ব্যবসায়ীর পরিবারের ভাষ্য।এর আগে গত ২ জানুয়ারিও বাড়িটি লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুঁড়েছিল।

স্মার্ট গ্রুপের সূত্রে জানা গেছে, একটি সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে কোম্পানিটি থেকে চাঁদা দাবি করে আসছিল। মাসখানেক আগে কোম্পানির চেয়ারম্যানকে ফোন দিয়ে হুমকিও দেয়।

গণমাধ্যমকে স্মার্ট গ্রুপের এমডি মুজিবুর রহমান বলেন, “বাড়ির পেছনের খালপাড় থেকে ভারী অস্ত্র নিয়ে গুলি করা হয়েছে। এতে কেউ হতাহত না হলেও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমবার বাড়ির সামনে থেকে গুলি করলেও সেখানে পুলিশ থাকায এবার বাড়ির পেছন থেকে গুলি করেছে। এভাবে চলতে থাকলে ব্যবসার সু্ষ্ঠু পরিবেশ যেমন বিঘ্নিত হবে, তেমনি ব্যবসায়ীদেরও নিরাপত্তাহীনতায় ভুগতে হবে।”

এ ঘটনায় নিজের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেন তিনি এবং মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন দেশের অন্যতম শীর্ষ স্থানীয় এই ব্যবসায়ী।

স্থানীয় চকবাজার থানার সূত্রে জানা গেছে, এ ঘটনায় কোনো অভিযোগ শনিবার সন্ধ্যা পর্যন্ত কেউ করেনি।

সম্পর্কিত খবর

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...
সর্বশেষ সর্বাধিক পঠিত