মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

জুলাই সনদের নীতিতেই আছে সরকার : স্বরাষ্ট্র মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই ছাত্র গণ-অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সুরক্ষা দেওয়ার অধ্যাদেশ হয়েছে। জুলাই সনদেও এ বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত হয়েছে, সেই নীতিতেই আছে বিএনপির নেতৃত্বাধীন সরকার। রবিবার ১ মার্চ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তাকারী হিসেবে সেনাবাহিনী মাঠে ছিল। সশস্ত্র বাহিনীর মাঠে থাকার বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে ঠিক করা হবে। তারাও মাঠে থাকতে চায় না। আইন-শৃঙ্খলার অবস্থা বিবেচনা করে সশস্ত্র বাহিনী তুলে নেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘র‍্যাবের বিলুপ্তি কিংবা নাম পরিবর্তনের বিষয়ে বাস্তবতার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে হবে। পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া অবৈধ অস্ত্র উদ্ধারেও নির্দেশনা জারি করা হয়েছে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাহউদ্দিন আহমেদ জানান, ভারতীয় হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে লেনদেন-যাতায়াত আছে। নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। পারস্পরিক সমমর্যাদার ভিত্তিতে দুই দেশের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়েছে। সীমান্ত হত্যা যেন না হয়, সেই বিষয়ে জোর দিয়েছি। তারা আশ্বাস দিয়েছে, এ নিয়ে ব্যবস্থা হয়েছে। ট্যুরিস্ট ভিসা ধাপে ধাপে বাড়বে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংসদের প্রথম অধিবেশন ১৩৩ অধ্যাদেশ ও ১টি আদেশ উত্থাপন করা হবে। এর মধ্যে কোনটা গৃহীত হবে, কোনটার কিছু অংশ ও কোনটা বাতিল হবে তা সংসদে নির্ধারিত হবে।’

সম্পর্কিত খবর

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়লো

চলমান ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...
সর্বশেষ সর্বাধিক পঠিত