রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলা

অনলাইন ডেস্ক

পাকিস্তানের করাচির রাস্তায় আজ ভোর থেকে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের হত্যার প্রতিবাদে শত শত বিক্ষোভকারী মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা চালাতে গেলে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৩২ জন আহত হয়েছেন, এবং এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।  পাকিস্তানি পুলিশ এবং মার্কিন নিরাপত্তা কর্মীরা যৌথভাবে গুলি চালিয়েছে বলে স্থানীয় সূত্র মারফত জানা গেছে।

এই ঘটনা পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে ভয়াবহ উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।গতকাল রাতে আমেরিকা ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় খামেনেই শহীদ হয়েছেন খবর প্রচারিত হওয়ার পর পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের মধ্যে শোকের সঙ্গে ব্যাপক ক্রোধের সৃষ্টি হয়েছে। আজ রবিবার ভোররাতে করাচির ডিপ্লোম্যাটিক জোনের কাছে শত শত বিক্ষোভকারী জড়ো হন। তারা খামেনেইয়ের ছবি, কালো পতাকা হাতে নিয়ে “ডেথ টু আমেরিকা”, “ডেথ টু ইসরায়েল” স্লোগান দিতে দিতে কনস্যুলেটের দিকে এগিয়ে যান। অনেকে বাইরের দেয়াল ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন, জানালা ভাঙেন, গাড়ি জ্বালিয়ে দেন।পাকিস্তানি পুলিশ প্রথমে টিয়ার গ্যাস ছুড়ে, লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। কিন্তু ভিড় থামেনি। যখন কয়েকজন কনস্যুলেটের ভিতরে ঢোকার চেষ্টা করেন, তখন মার্কিন নিরাপত্তা কর্মী এবং পাকিস্তানি পুলিশ যৌথভাবে গুলি চালায়।

এই ঘটনায় পাকিস্তান সরকার এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, কিন্তু পুলিশ বলছে, কনস্যুলেট রক্ষা করতে বাধ্য হয়ে গুলি চালানো হয়েছে। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এলাকায় ভারী নিরাপত্তা মোতায়েন করা হয়েছে, রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়েছে জ্বলন্ত গাড়ি, ধোঁয়া, চিৎকার, রক্তাক্ত মানুষ।

সম্পর্কিত খবর

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...
সর্বশেষ সর্বাধিক পঠিত