মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

শোকের ঘরে মানবিকতার আলো: শহীদ ফারুকের পরিবারে তারেক রহমানের উপহার পৌঁছে দিলেন সাঈদ আল নোমান

নিজস্ব প্রতিবেদক

১ মার্চ ২০২৬, গতকাল রবিবারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফারুকের পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে উপহার পৌঁছে দিলেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। রবিবার সন্ধ্যায় নগরীর লালখান বাজার শহীদ ফারুকের বাসভবনে গিয়ে তার পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন সাঈদ আল নোমান। গত বছর ২৪ জুলাই শহীদ ফারুকের দুই সন্তানের শিক্ষাব্যয়ের দায়িত্ব ও আর্থিক সহযোগিতা করেছিলেন সাঈদ আল নোমান।

সাঈদ আল নোমান বলেন, “শহীদ ফারুকের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই ত্যাগ আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবিরাম প্রেরণা জোগাবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশের প্রতীক। তিনি
শহীদ পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছেন এবং যেকোনো পরিস্থিতিতে তাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। আমি বিশ্বাস করি রাজনীতি মানে ইবাদত, আর সেই সেবার রাজনীতি, মানবিকতার রাজনীতি আমি ফেরি করবো আপনাদের মাঝে।”

এসময় উপস্থিত ছিলেন নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি,সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক সৈয়দ ওমর ফারুক, যুগ্ম আহবায়ক দাদন দড়ি সুরুজ, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সুমন, মহিলা দল নেত্রী নাসরিন বাপ্পি, এডভোকেট আয়েশা আক্তার সানজি,ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন রনি প্রমুখ।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে আনন্দী সঙ্গীত একাডেমি দুদিন ব্যাপী পণ্ডিত বিজন চৌধুরী উচ্চাঙ্গসংগীত সম্মেলন সম্পূর্ণ

চট্টগ্রাম : শ্রদ্ধা তাবৎ মানুষের অন্তর্নিহিত ফ্যাকাটি।তাঁর সুষ্ঠু প্রকাশ যেভাবে ঘটুক না কেনো এর প্রতিভাত হয়।এটিসৌন্দর্যতত্ত্বের এটিসৌন্দর্য সত্যানু পরীক্ষিত সত্য অনুসন্ধান শুদ্ধ আনন্দী সঙ্গীত...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

বহিষ্কৃত জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত   রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

যে বয়সে কাঁদে ব্যাগ নিয়ে বন্ধুের সাথে স্কুলে যাওয়ার কথা, সে বয়সে মৃত্যুর লড়াইয়ে অতুন

চট্টগ্রাম : চট্টগ্রামে অতুন চক্রবর্তী ১০ বছর বয়সী এক শিশুর পরিবার চিকিৎসার জন্য সহযোগিতা চেয়ে হাত বাড়িয়েছেন মানবিক ব্যক্তিদের প্রতি। শিশুটি ভয়ংকর " ডিফিউজ...

কর্ণফুলীতে নতুন তিন কারখানা চালু হলে কর্মীদের মাসিক বেতন লাগবে ৩ শত কোটি টাকা

চট্টগ্রাম : দেশের অন্যতম বৃহৎ সরকারি কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ‘কেইপিজেড’। প্রতিদিন এখানে বিশ্বমানের কারখানাগুলোতে তৈরি হয় আন্তর্জাতিক বাজারের সব ব্র্যান্ডের পণ্য। চট্টগ্রামের...
সর্বশেষ সর্বাধিক পঠিত