রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

কক্সবাজারে চাঁদা না পেয়ে কাপড় ব্যবসায়িকে হত্যা

নিজস্ব প্রতিবেদক

ব্যবসায়ি গণেশ পালকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিজিবি ক্যাম্পের পল্লাইন্যা কাটা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গণেশ পাল (৪০) নামের একজন কাপড়ের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার বিশ্বনাথ পালের ছেলে। আজ শনিবার বেলা ১টা ৩০ মিনিটে স্থানীয় সন্ত্রাসী জিসানের নেতৃত্বে কয়েকজন গণেশ পালের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা গণেশ পালকে এলোপাতাড়ি মারধর এবং একপর্যায়ে তাঁর পেটে ছুরিকাঘাত করে ঘটনাস্থল ত্যাগ করেন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় গণেশ পালকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। সন্ত্রাসীদের ধরতে এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ।

নিহত গণেশ পাল শহরের বড় বাজার এলাকায় পৌরসভা সমবায় মার্কেটের ব্যবসায়ী। তাঁর ভাই আশীষ পাল বলেন, পল্লানকাঠায় ভাই গণেশ নতুন বাড়ি নির্মাণ করছেন। সেখানে সেপটিক ট্যাংক বসানো হচ্ছিল। দুপুরে সেপটিক ট্যাংকের নির্মাণকাজ দেখার জন্য মার্কেটের দোকান থেকে তিনি বাড়িতে আসেন। এ সময় সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে গণেশকে ছুরিকাঘাতে হত্যা করেন। তিনি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চান। জিসান একই এলাকার মোহাম্মদ জাকিরের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

সম্পর্কিত খবর

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...
সর্বশেষ সর্বাধিক পঠিত