মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

জেলেদের জীবনমান ও আর্থ-সামাজিক উন্নয়নে সরকার বদ্ধ পরিকর : জনাব আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, দেশের জাতীয় সম্পদ ইলিশ। ইলিশ সহ মৎস্যসম্পদ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে। ঝাটকা সংরক্ষণ করা হলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে এবং জেলেরাই এর সুফল ভোগ করবেন। তাই বৃহত্তর স্বার্থে সবাইকে নিষিদ্ধ সময়ে ঝাটকা আহরণ থেকে বিরত থাকতে হবে এবং সরকার ঘোষিত নিষেধাজ্ঞা মেনে চলতে হবে। সরকার সবসময় জেলেসম্প্রদায়ের পাশে আছে। জেলেদের জীবনমান ও আর্থ-সামাজিক উন্নয়নে সরকার বদ্ধ পরিকর। মৎস্য আহরণের নিষিদ্ধ সময়ে জেলে ভাইদের যাতে বেকার থাকতে না হয় সেলক্ষ্যে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, ঋণপ্রদান সহ নানা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে সরকার।

রবিবার (০৮ মার্চ) দুপুরে ৩১নং পাথরঘাটা ওয়ার্ডের জেলেপল্লিতে জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ১৪০টি জেলে পরিবারের মাঝে ১১.২০০ মেট্রিকটন চাল বিতরণ করা হয়।

জেলা মৎস্য অফিসার সালমা বেগমের সভাপতিত্বে ও মৎস্য অফিসার কামাল উদ্দিনের চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সাবেক কাউন্সিলর ইসমাইল বালি, মৎস্য অফিসার আবুল কালাম আজাদ, মৎস্যজরিপ কর্মকর্তা মাহবুবুর রহমান, জেলে প্রতিনিধি তরুণী সেন দাস প্রমুখ।

সম্পর্কিত খবর

জরুরি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত একটি জীবন বাঁচাতে পারে : আবু সুফিয়ান এমপি

জরুরি মুহূর্তে একজন দক্ষ চিকিৎসকের সঠিক সিদ্ধান্ত ও কার্যকর পদক্ষেপ একজন মানুষের জীবন বাঁচাতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। তিনি...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

চট্টগ্রামে তিনমাসের মাথায় সিএমপি থেকে ডিএমপিতে বদলি হলেন ওসি কোতোয়ালি

চট্টগ্রাম : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ( সিএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে থানায় দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মাথায়চট্টগ্রাম...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

অপ্রতিম হত্যার বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি :- সংগৃহীত   কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন...
সর্বশেষ সর্বাধিক পঠিত