শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

মন্ত্রী ও এমপিদের চলনে – বলনে মার্জিত ও সতর্ক হতে হবে : মাননীয় প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মন্ত্রী এবং দলীয় সংসদ সদস্যদের চলনে-বলনে মার্জিত ও সতর্ক থাকতে বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান, সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজ বুধবার ১১ মার্চ জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় তিনি দলীয় সংসদ সদস্য ও মন্ত্রীদের এই বার্তা দিয়েছেন।

সভায় উপস্থিত একাধিক বিএনপির সংসদ সদস্য গণমাধ্যমকে জানান, গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে যার যে দায়িত্ব, তার বাইরে গিয়ে কেউ যেন মন্তব্য না করেন-এ বিষয়ের উপর তিনি জোর দিয়েছেন।

সকাল ১১টা ১৫ মিনিটে সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে শুরু হওয়া সভা শেষ হয় বেলা ১টায়। সভায় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্বাগত বক্তব্য দেন। পরে বক্তব্য দেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সভায় বিএনপির ২০৯ জন সংসদ সদস্য অংশ নেন।

সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির গৃহীত জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি এবং আগামী দিনের করণীয় বিষয়ে মন্ত্রী ও সংসদ সদস্যদের দিকনির্দেশনা দেন। সভায় বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, আমাদের ফ্যামিলি কার্ড নিয়ে অনেকে অনেক কথা বলেছে। কিন্তু ভোটের আঙুলের কালির দাগ মোছার আগেই আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। এটাই হচ্ছে বিএনপি। এই বিএনপিকেই মানুষ দেখতে চায়।প্রধানমন্ত্রী বলেন দ্রুত সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করা হবে। সামনে ডেঙ্গুর মৌসুমকে সামনে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সবাইকে সতর্ক করেন তিনি। জুলাই জাতীয় সনদের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সনদের কিছু বিষয়ে বিভিন্ন পক্ষের ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। সরকার যেসব বিষয় বাস্তবায়নযোগ্য, সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেবে।

সভায় মন্ত্রিসভার তরুণ সদস্যদের নিয়মিত ও সময়মতো অফিস করার ওপর জোর দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি বলেন, মন্ত্রিসভায় অনেক জ্যেষ্ঠ নেতা আছেন। বিশেষ করে তরুণদের সকাল নয়টার মধ্যে অফিসে যেতে হবে। অফিসে যাওয়া-আসার ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলারও পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রী নিজেও ট্রাফিক আইন মেনে চলেন বলে সভায় উল্লেখ করেন।

এ ছাড়া দৈনন্দিন জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে কৃচ্ছ্রসাধনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি-বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উত্তেজনা বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে।

সম্পর্কিত খবর

আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণ করার ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রীর

আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করার ঘোষণা দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন জনাব...

অনভিপ্রেত মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ এবং পরীক্ষা আবার নেওয়ার ঘোষণা

নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, উচ্চমাধ্যমিকের পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার নেওয়ার ব্যবস্থা করা...

নির্বিচারে পাহাড় কাটা ও বন উজাড়ের ফলে ভূমিধসের ঝুঁকি বেশি বাড়ছে : ত্রাণ প্রতিমন্ত্রী

চট্টগ্রাম : স্থানীয় প্রশাসনের চাহিদা অনুযায়ী তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সকল সহায়তা দেয়ার মাধ্যমে বন্যাকবলিত মানুষের পাশে সরকার সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে। গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে...

ক্যান্সার বিস্তার রোধে বাংলাদেশি গবেষক ড. হেমায়েত উল্লাহ’র গুরুত্বপূর্ণ আবিষ্কার

ক্যান্সারের বিস্তারের কারণে ৯০ শতাংশেরও বেশি রোগীর মৃত্যু হয়, তবে উদ্ভিদ বিজ্ঞানের একটি অভাবনীয় আবিষ্কার এখন এই মরণঘাতী মেটাস্ট্যাসিস বা ক্যান্সারের ছড়িয়ে পড়া রোধ...

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, খাল পুনঃখননে বিশেষ গুরুত্ব : ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

চট্টগ্রাম : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে এবং চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন ও...

শুধু তোমার জন্য

শুধু তোমার জন্য কৌশিক ভট্টাচার্য্য তোমার আমার প্রথম দেখাটা মনে আছে? একটা ভিন্নরকম ব্যাপার ছিলো, তাই না| সমুদ্র দেখতে গিয়েছিলাম, তুমিও সেদিন সমুদ্রের ধারে জলকেলি করছিলে| চুপিসারে তুমি আমায় দেখছিলে পিছু...
সর্বশেষ সর্বাধিক পঠিত