শনিবার, জুলাই ১৮, ২০২৬

ইসরায়েলে ব্যাপক রকেট ও ক্ষেপনাস্ত্র হামলা

আন্তর্জাতিক প্রতিবেদক

ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এবং ইরান সমর্থিত লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। বৃহস্পতিবার ১২ মার্চ ইরান ইন্টারন্যাশনাল ও টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এসব হামলা ঠেকাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় রয়েছে। অন্যদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বুধবার সন্ধ্যায় উত্তর ইসরায়েলের দিকে ব্যাপক রকেট ও ড্রোন হামলা চালায়। কয়েক ঘণ্টা ধরে চলা এই হামলায় লক্ষাধিক ইসরায়েলি আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হতে হয়েছে।

আইডিএফ জানিয়েছে, কয়েক ঘণ্টার মধ্যে উত্তর ইসরায়েলের দিকে প্রায় ২০০টি রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ। তবে সব রকেট সীমান্ত অতিক্রম করতে পারেনি। এরমধ্যে বেশকিছু রকেট বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এতে এসব স্থাপণার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া হামলায় অন্তত দুইজন আহত হয়েছেন। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম জানিয়েছে, আহতদের মধ্যে একজন ৩৫ বছর বয়সী নারী এবং অপরজন পঞ্চাশোর্ধ্ব এক পুরুষ রয়েছেন। বিস্ফোরণের পর উড়ে আসা ধ্বংসাবশেষে তারা আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

অন্যদিকে হিজবুল্লাহর রকেট হামলার সময়েই ইরান ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এটিকে হিজবুল্লাহর সঙ্গে ‘সমন্বিত ও যৌথ অভিযান’ বলে দাবি করেছে। তবে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। তবে কিছু স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

সম্পর্কিত খবর

ক্যান্সার বিস্তার রোধে বাংলাদেশি গবেষক ড. হেমায়েত উল্লাহ’র গুরুত্বপূর্ণ আবিষ্কার

ক্যান্সারের বিস্তারের কারণে ৯০ শতাংশেরও বেশি রোগীর মৃত্যু হয়, তবে উদ্ভিদ বিজ্ঞানের একটি অভাবনীয় আবিষ্কার এখন এই মরণঘাতী মেটাস্ট্যাসিস বা ক্যান্সারের ছড়িয়ে পড়া রোধ...

সেমি ফাইনালে ফ্রান্স হয়ে গেলো শক্তিহীন : অনায়াস জয়ে ফাইনালে স্পেন

স্পেন ২ : ০ ফ্রান্স  টুর্নামেন্টে সেরা আক্রমণভাগ ছিল ফ্রান্সের। সেরা রক্ষণ স্পেনের। ডালাসে গতকাল রাতের উভয়ের লড়াইয়ে বিজয়ী হলো স্পেনের রক্ষণভাগ। হঠাৎই বিবর্ণ হয়ে...

চট্টগ্রামে দুটি ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট : চাঁদার দাবিতে ঘটনার অভিযোগ

চট্টগ্রাম : চট্টগ্রামে আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠান এক্সাবাইট লিমিটেড এবং ইন্টারনেট সেবাদাতা (আইএসপি) প্রতিষ্ঠান ডিডিএনের কার্যালয়ে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।...

স্মরণসভা : অন্ধত্ব নিবারণের ক্ষেত্রে অধ্যাপক ডা. রবিউল হোসেনের কাছে আমরা ঋনী

চট্টগ্রাম : হাসপাতাল সমাজসেবা কার্যালয়াধীন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল রোগীকল্যাণ সমিতির উদ্যোগে উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি)’র উপদেষ্টা ও...

চট্টগ্রামের কর্ণফুলীর চরলক্ষ্যা এলাকা থেকে উদ্ধার হলো ব্রাজিলের তৈরি পিস্তল

চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলীতে পুলিশের বিশেষ অভিযানে একটি ব্রাজিলে তৈরি বিদেশি ৯ এমএম পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের...

নরওয়েকে হারিয়ে সেমি ফাইনালে ইংল্যান্ড

ইংল্যান্ড ২ : ১ নরওয়ে  ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর উত্তেজনাপূর্ণ কোয়ার্টার ফাইনালের ম্যাচে যোগ করা অতিরিক্ত সময়ে জুড বেলিংহ্যামের গোলে নরওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে...
সর্বশেষ সর্বাধিক পঠিত