রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ভারতের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত

আন্তর্জাতিক প্রতিবেদক

বিশ্বজুড়ে চলা তীব্র জ্বালানি এবং এলপিজি সঙ্কটের মাঝে আন্তর্জাতিক কূটনীতিতে বড়সড় সাফল্য পেয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রী  এস. জয়শঙ্করের সঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনার পরই ভারতীয় জাহাজ এবং তেলবাহী ট্যাঙ্কারগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ খুলে দেওয়ার কথা ঘোষণা করেছে ইরান।

জানা গিয়েছে, চরম উত্তেজনার আবহেই ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরঘাচির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস. জয়শঙ্কর। এই বৈঠকের মূল আলোচ্য বিষয়ই ছিল সামুদ্রিক পথ অবরুদ্ধ হয়ে থাকার কারণে ব্যাহত হওয়া তেল এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহ স্বাভাবিক করা। আলোচনার পরেই ইরান সিদ্ধান্ত নেয় যে, ভারতীয় পতাকা বহনকারী সমস্ত বাণিজ্যিক জাহাজ এবং তেলবাহী ট্যাঙ্কারগুলি এবার থেকে হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বর্তমানে যেখানে আমেরিকা, ইউরোপ এবং ইজরায়েলের জাহাজগুলিকে এই রুটে চরম বিধিনিষেধ ও হামলার মুখে পড়তে হচ্ছে, সেখানে ভারতের জন্য এই পথ খুলে দেওয়া নয়াদিল্লির এক বিরাট কূটনৈতিক জয় বলেই বিবেচিত হচ্ছে আন্তর্জাতিক মহলে।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে ভারতের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়া হলে তা ভারতের অর্থনীতির জন্য বিশাল একটি মাইলফলক হয়ে উঠতে পারে। হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত তেল ভারত অন্য দেশে বিক্রি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...
সর্বশেষ সর্বাধিক পঠিত