সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মাননীয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া। তিনি বাংলাদেশকে বারবারই গণতন্ত্রের পথে নিয়ে এসেছেন, আন্দোলন-সংগ্রাম করে তার রাজনৈতিক জীবনের সবটুকুই গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। দেশ গড়ার জন্য আন্দোলন করেছেন।’ আজ শুক্রবার ১৩ মার্চ বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে এটুকুই বলতে চাই, উনাদের কর্মী হিসেবে যে আস্থা ও বিশ্বাস আমাদের প্রধানমন্ত্রী আমাদের ওপরে রেখেছেন, আমরা যেন আমাদের ত্যাগ-তিতিক্ষা, ন্যায়-নিষ্ঠা দিয়ে সেই মাননীয় প্রধানমন্ত্রীর আস্থার প্রতিফলন ঘটাতে পারি। প্রধানমন্ত্রী যে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশের যাত্রা শুরু করেছেন, সেই যাত্রায় আমরা যেন সহযাত্রী হিসেবে সুন্দরভাবে আমাদের মন্ত্রণালয়গুলো পরিচালনা করতে পারি।’

ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়ে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যে চ্যালেঞ্জগুলো আছে, অনেক ভুয়া মুক্তিযোদ্ধা অন্তর্ভুক্ত হয়েছে ফ্যাসিবাদের ১৮ বছরে, সেই বিষয়গুলোকে আমরা নিশ্চয়ই অ্যাড্রেস করব। রাজাকারের তালিকাতে অনেক সত্যিকারে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে। এই বিষয়টাও আমরা অ্যাড্রেস করব।’

তিনি আরো বলেন, ‘কেবলই দায়িত্ব পেয়েছি। মন্ত্রণালয়ে বসব। সবার সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটা একটা করে কাজ করব নিষ্ঠার সঙ্গে। সেই কাজের জন্যে আপনাদের সবার কাছে সহযোগিতা কামনা করছি।’

সম্পর্কিত খবর

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

অনিরাপদ সমাজব্যবস্থা মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে : ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম

চট্টগ্রাম : প্রতিদিন ৯ জন করে মানুষ মারা যাচ্ছে বলে মন্তব্য করে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, গত ছয় মাসে ১৭০০...

জরুরি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত একটি জীবন বাঁচাতে পারে : আবু সুফিয়ান এমপি

জরুরি মুহূর্তে একজন দক্ষ চিকিৎসকের সঠিক সিদ্ধান্ত ও কার্যকর পদক্ষেপ একজন মানুষের জীবন বাঁচাতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। তিনি...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...
সর্বশেষ সর্বাধিক পঠিত