রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ভারতের দুটি ট্যাংকার নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে

অনলাইন ডেস্ক

হরমুজ প্রণালিতে ইরানের অব্যাহত আক্রমণ ও হুমকি এবং জাহাজ চলাচলে স্থবিরতার মধ্যেই ভারতের দুটি এলপিজি ট্যাংকার চ্যানেলটি নিরাপদে অতিক্রম করার সংবাদ পাওয়া গেছে। আরও জানা গেছে, ট্যাংকার দুটি এখন ভারতের দিকে যাচ্ছে। ট্যাংকার দুটিকে আন্তর্জাতিক জলসীমায় নিরাপত্তা দিচ্ছে ভারতীয় নৌবাহিনী। ভারতের বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ভারতে ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতহালি সংবাদমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে ভারত ও ইরানকে ‘অভিন্ন স্বার্থে’ ‘বন্ধু’ রাষ্ট্র হিসেবে বর্ণনা করেন। এরপর হরমুজ প্রণালিতে ভারতের পতাকাবাহী জাহাজের নিরাপদ চলাচলের খবর এলো।

ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের মধ্যে এর আগে ইরান এই জলপথ অতিক্রমকারী যেকোনো জাহাজে গুলি চালানোর হুমকি দেয়। বিশ্বের জ্বালানি বাজারের জন্য এই জলপথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের হুমকির ফলে ওই পথে জাহাজ চলাচল কমে গেছে, যার ফলে বিশ্ববাজারে তেলের দামও অনেক বৃদ্ধি পেয়েছে।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...
সর্বশেষ সর্বাধিক পঠিত