রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ইরানের একাধিক শীর্ষ পরমাণু বিজ্ঞানিকে হত্যার দাবি নেতানিয়াহুর

নিজস্ব প্রতিবেদক

ইসরায়েল-ইরান যুদ্ধের ১৪তম দিনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু চাঞ্চল্যকর দাবি করলেন। এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বিবৃতি দেন ইসরায়েলি হামলায় ইরানের একাধিক শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন। তিনি বলেছেন, “আমরা ইরানের পারমাণবিক প্রকল্পকে মারাত্মক আঘাত দিয়েছি। শীর্ষ বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে, যারা এই কর্মসূচির মূল চালিকাশক্তি ছিলেন।”

নেতানিয়াহু দাবি করেছেন, এই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের নেতৃত্ব, সামরিক শক্তি ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির গুরুতর ক্ষতি হয়েছে। তিনি ইরানের নতুন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ মোজতাবা খামেনিকে “রেভল্যুশনারি গার্ডের পুতুল” বলে অভিহিত করেছেন, যিনি জনসমক্ষে আসতে ভয় পান। ইরানের জনগণের উদ্দেশে তিনি বলেছেন, “এখন নতুন স্বাধীনতার পথ। ভবিষ্যৎ আপনাদের হাতে। আমরা শাসনের পতনের জন্য সর্বোত্তম পরিস্থিতি তৈরি করছি।”

নেতানিয়াহু বলেছেন, বিজ্ঞানীদের হত্যা ইরানের পারমাণবিক প্রকল্পকে বছরের পর বছর পিছিয়ে দিয়েছে। তবে বিজ্ঞানীদের নাম বা সংখ্যা নির্দিষ্ট করে বলেননি শুধু বলেছেন “শীর্ষ বিজ্ঞানী” ও “একাধিক”। ইরানের পক্ষ থেকে এখনও এই দাবির বিরুদ্ধে কোনও বিবৃতি আসেনি, কিন্তু তারা হামলার নিন্দা জানিয়ে প্রতিশোধের হুমকি দিয়েছে।

সম্পর্কিত খবর

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...
সর্বশেষ সর্বাধিক পঠিত