শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

রক স্টার ফিল ক্যাম্পবেল আর নেই

আন্তর্জাতিক প্রতিবেদক

বিশ্বখ্যাত হেভি মেটাল ব্যান্ড ‘মোটরহেড’-এর গিটারিস্ট ফিল ক্যাম্পবেল আর নেই। দীর্ঘ তিন দশক ধরে ব্যান্ডটির অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকা এই গুণী শিল্পী ৬৪ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৩ মার্চ একটি জটিল অস্ত্রোপচারের পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ক্যাম্পবেলের পরিবারের দেওয়া একটি ফেসবুকের পোস্টের বরাতে এ তথ্য জানিয়েছে।

মোটরহেড ব্যান্ডের পক্ষ থেকে তাঁদের ইনস্টাগ্রাম পেজে দেওয়া এক পোস্টে ক্যাম্পবেলকে ‘এক বিশাল আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘ফিল ছিলেন একাধারে দুর্দান্ত গিটারিস্ট, লেখক ও সংগীতশিল্পী, যাঁর রক্তে বইত মোটরহেড। তাঁর গিটারের জাদুতে তিনি সব সময় আমাদের নেতৃত্ব দিয়েছেন। তিনি হাসিখুশি থাকতে পছন্দ করতেন এবং জীবনকে পরম আনন্দে উপভোগ করতেন।’ পোস্টে আরও বলা হয়, ‘ফিলকে ছাড়া একটি মুহূর্তও হাসাহাসি ছাড়া কাটানো সম্ভব ছিল না। পৃথিবী আজ এক বিশাল উজ্জ্বল নক্ষত্র হারাল, আমরা শোকাহত।’

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়। ‘এস অব স্পেড’-এর মতো অসংখ্য হেভি মেটাল গানের কারিগর ছিলেন তাঁরা।

মোটরহেড-পরবর্তী সময়ে তিনি নিজের তিন সন্তানকে নিয়ে ‘ফিল ক্যাম্পবেল অ্যান্ড দ্য বাস্টার্ড সন্স’ ব্যান্ড গঠন করেন। সর্বশেষ তিনি নিজের শহর পন্টিপ্রিডের ‘মুনি আর্টস সেন্টার’-এ একটি হাউসফুল শোতে পারফর্ম করেন।

ক্যাম্পবেলের মৃত্যুতে শোক প্রকাশ করে মুনি আর্টস সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, সংগীতজগতে ফিলের প্রভাব ছিল বিশাল। তাঁকে সব সময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। বিখ্যাত জার্মান হেভি মেটাল গায়িকা ডোরো পেশ বলেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। ফিলকে নিজের বন্ধু বলতে পারাটা আমার জন্য সম্মানের ছিল।’

সম্পর্কিত খবর

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...
সর্বশেষ সর্বাধিক পঠিত