রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ন্যাটো জোটভুক্ত দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে সরাসরি অংশগ্রহণ না করায় ন্যাটোর সদস্য ও দীর্ঘদিনের মিত্র দেশগুলোকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শুক্রবার ২০ মার্চ এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি এই মিত্রদের ‘ভীরু কাপুরুষ’ বলে অভিহিত করেছেন এবং ভবিষ্যতে বিষয়টি মনে রাখা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর পোস্টে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো একটি কাগুজে বাঘ!’ তিনি অভিযোগ করেন, ন্যাটোর দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে অনীহা দেখাচ্ছে, অথচ তেলের দাম বৃদ্ধি নিয়ে তারা ঠিকই অভিযোগ করে যাচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর থেকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা বিরাজ করছে। এই যুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যু এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধের সামরিক জয় প্রায় নিশ্চিত হওয়ার পথে এবং এখন হরমুজ প্রণালি উন্মুক্ত করা একটি সহজ সামরিক কৌশলের বিষয় মাত্র।

তিনি মিত্র দেশগুলোর সমালোচনা করে বলেন, ‘এই যুদ্ধে আমরা জয়ের পথে। এখন তাদের জন্য ঝুঁকি কম, ঠিক এই সময়ই তারা তেলের দাম বৃদ্ধি নিয়ে অভিযোগ করছে। অথচ তেলের দাম বাড়ার একমাত্র কারণ হরমুজ প্রণালি বন্ধ থাকা। এটি খুলে দিতে তারা কোনো সাহায্য করতে চায় না।’

শেষে ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় লিখেছেন, ‘তোমরা কাপুরুষ, এই অসহযোগিতা মনে রাখা হবে!’

সম্পর্কিত খবর

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...
সর্বশেষ সর্বাধিক পঠিত