রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ইরান যুদ্ধে হঠাৎই যুদ্ধ বিরতির আভাস : দাম কমলো তেলের

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির মাঝে আচমকা কিছুটা স্বস্তির ইঙ্গিত। প্রায় ২৪ দিন ধরে চলতে থাকা বিপর্যয়কর ইরান যুদ্ধের আবহে যুদ্ধবিরতির সম্ভাবনার আভাস দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সাম্প্রতিক মন্তব্যে আন্তর্জাতিক মহলে সম্ভাব্য যুদ্ধ বিরতির জোর চর্চা শুরু হয়েছে।

নিজস্ব সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প জানান, ইরানের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে আপাতত পাঁচ দিনের জন্য কোনও হামলা চালানো হবে না। পাশাপাশি তিনি দাবি করেছেন, গত দু’দিন ধরে ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে। এই ঘোষণার পরই আন্তর্জাতিক কূটনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে এই কি যুদ্ধবিরতির প্রথম ধাপ? তবে বড় কথা এই যে ট্রাম্পের এই ঘোষণার পরেই বিশ্ব বাজারে কমল তেলের দাম। ব্যারেল প্রতি ১০ % কমছে অপরিশোধিত তেলের দাম।

যদিও পরিস্থিতি এখনও জটিল। একদিকে ইরান লাগাতার মিসাইল হামলা চালাচ্ছে ইজরায়েলের দিকে, অন্যদিকে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইজরায়েল ও আমেরিকা। সংঘাতের এই টানাপোড়েনে গোটা পশ্চিম এশিয়া কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছে।

এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম ব্যস্ত তেল পরিবহণের এই জলপথের উপর নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরেই চাপানউতোর চলছে। সম্প্রতি ইরান ঘোষণা করেছে, এই প্রণালী দিয়ে যাতায়াতকারী কিছু জাহাজের থেকে ২ মিলিয়ন ডলার পর্যন্ত চার্জ নেওয়া হবে। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ইরানের তরফে আরও কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদি তাদের উপর হামলা অব্যাহত থাকে, তাহলে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হতে পারে হরমুজ প্রণালী। এমন পরিস্থিতি তৈরি হলে বিশ্বব্যাপী তেল সরবরাহে মারাত্মক সংকট দেখা দিতে পারে।

ইতিমধ্যেই তার প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ববাজারে। একসময় অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১১৪ ডলার ছাড়িয়ে গিয়েছিল। যদিও ট্রাম্পের যুদ্ধবিরতির ইঙ্গিতের পর কিছুটা দাম কমার প্রবণতা দেখা যাচ্ছে। তবুও বাজারে অস্থিরতা কাটেনি, কারণ পরিস্থিতি যে কোনও মুহূর্তে আবারও জটিল হয়ে উঠতে পারে।

সম্পর্কিত খবর

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...
সর্বশেষ সর্বাধিক পঠিত