রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

হাটহাজারীতে পুকুর ভরাটকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত

স্থানীয় প্রতিবেদক

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটিরহাট এলাকায় পুকুর ভরাটকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার ধলই ইউনিয়নের কাটিরহাট এলাকার দরগা রাস্তার মাথা সংলগ্ন শীল পাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। সেখানে একটি পুকুর ভরাটকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহতরা হলেন- অজিত শীল, সুব্রত চৌধুরী ,সৈকত শীল,বাপ্পী শীল ও ঝুনু রানী শীল।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কিছুদিন ধরে রাতের আঁধারে শীল পাড়া গ্রামে একটি পুকুর ভরাট করছিল এক পক্ষ। এতে পুকুরের কয়েকজন অংশীদার সম্মতি দেয়নি। যারা সম্মতি দেয়নি তাদের নানা ভাবে হুমকি দেয়া হচ্ছিল। এমনকি জোরপূর্বক সম্মতিপত্রে সাক্ষর নেয়ারও চেষ্টা করা হয়।

পুকুরটির একাংশ ভরাট করে রাস্তা তৈরি কাজও শুরু করে হামলাকারীরা। এর প্রতিবাদ করলে লাঠিশোটা, দেশিয় অস্ত্র এবং কিরিচ নিয়ে হামলা করা হয় মঙ্গলবার রাতে। এসময় হামলার শিকার ব্যক্তিদের রক্ষা করতে গিয়েও কয়েকজন আহত হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা যাদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন তারা হলেন সুজিত শীল, সজীব শীল, সাগর শীল, বিজন শীল, দীপ্ত শীল, অনীল শীল (গান্ধী) ও তপন শীল। তারা ধারালো অস্ত্র, লাঠি, কিরিচ নিয়ে হামলা করে বলে প্রত্যক্ষদর্শীর ও ভুক্তভোগীরা অভিযোগ করেন। এই বিষয়ে মতামত জানার জন্য অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনোরকম সাড়া দেননি।

এ ঘটনায় আহতরা হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নেন। হামলার ঘটনায় হাটহাজারী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

সম্পর্কিত খবর

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...
সর্বশেষ সর্বাধিক পঠিত