মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দুই বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতা দিবসের ৫৫তম বার্ষিকীতে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃক ০২ জন চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা কে সম্মাননা প্রদান করা হয়। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন‍্য তাঁদের-কে ক্রেস্ট এবং সনদপত্র দিয়ে সম্মান জানানো হয়।

বীর মুক্তিযোদ্ধাবৃন্দ হলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডা. মুহাম্মদ গোফরানুল হক ও সাউর্দান মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অবসরপ্রাপ্ত অধ‍্যাপক ডা. মুলকুতুর রহমান। বর্তমানে তাঁরা দুইজনই চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালের পরিচালক হিসেবে রয়েছেন।

এই উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে ০২.০৪.২০২৬ ইং তারিখে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার মোহাম্মদ ইখতিয়ারুল হক ও শাখা কর্মকর্তা মুহাম্মদ আসিফ আল হোছাইনের উপস্থাপনায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ‍্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ এবং আলোচক ছিলেন দুই চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা।

জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে সভার কার্যক্রম শুরু করা হয় এবং মহান স্বাধীনতা দিবেসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে একটি প্রেজেন্টেশন প্রদান করেন উপ রেজিস্ট্রার মোহাম্মদ ইখতিয়ারুল হক। অনুষ্ঠানে স্বাধীনতা বিষয়ক কবিতা আবৃতি করেন উপ পরীক্ষা নিয়ন্ত্রক মো. আতিকুর রহমান।

বীর মুক্তিযোদ্ধাবৃন্দ মুক্তিযুদ্ধের ইতিহাস এবং তাঁদের মুক্তিযুদ্ধকালীন স্মৃতি উপস্থাপন করেন। মুক্তিযুদ্ধে তাঁরা শহীদ রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান (বীর উত্তম) এর দিকনির্দেশনায় চট্টগ্রাম কে শত্রুমুক্ত করতে সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহণ করেন। সংশ্লিষ্টরা জানান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মুহাম্মদ গোফরানুল হক মিরসরাই ও সীতাকুণ্ড এলাকায় এবং বীরমুক্তিযোদ্ধা অধ‍্যাপক ডা. মুলকুতুর রহমান চট্টগ্রাম মহানগর এলাকায় মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস‍্য ডা. খুরশীদ জামিল চৌধুরী, সিন্ডিকেট সদস‍্য অধ‍্যাপক ডা. তমিজউদ্দিন আহমেদ, রেজিস্ট্রার অধ‍্যাপক ডা. সুলতানা রুমা আলম, পরীক্ষা নিয়ন্ত্রক ও বেসিক সায়ন্স এবং প‍্যারাক্লিনিক‍্যাল সায়ন্স অনুষদের ডিন, অধ্যাপক ডা. অজয় দেব, নার্সিং অনুষদের ডিন, অধ‍্যাপক (চ.দা) ডা. মেহেরুন্নিছা খানম, পরিচালক অর্থ মোহাম্মদ ইকরামুল হক খানসহ বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় ধন্যবাদ বক্তব্য প্রদান করেন কলেজ পরিদর্শক অধ‍্যাপক ডা. ময়নাল হোসেন।

সভার শেষে দোয়া মোনাজাত এর মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি করা হয়।

সম্পর্কিত খবর

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

চট্টগ্রামে নৃত্য সংগঠন ‘ত্রিভঙ্গ নিকেতন’ এর পরিচালনা কমিটি গঠিত

চট্টগ্রাম নগরীতে ত্রিভঙ্গ নিকেতন নামের এক নৃত্য সংগঠনের সভার মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। সোমবার নগরীর অস্থায়ী কার্যালয়ে এ কমিটি ও সভা অনুষ্ঠিত হয়।...

চট্টগ্রামে তিনমাসের মাথায় সিএমপি থেকে ডিএমপিতে বদলি হলেন ওসি কোতোয়ালি

চট্টগ্রাম : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ( সিএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে থানায় দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মাথায়চট্টগ্রাম...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...
সর্বশেষ সর্বাধিক পঠিত