রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৭১ ও ২৪ এক নয় : স্বরাষ্ট্র মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

৭১ ও ২৪ কে এক সারিতে স্থান দেওয়া কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি উল্লেখ করেছেন- সংবিধান সংশোধন নিয়ে বিরোধীদলের কিছু প্রস্তাব আছে, যেগুলো বিএনপি মেনে নিতে পারে না। তারা চান সংবিধানে ৭১ ও ২৪ এক সারিতে স্থান দেওয়া হোক- যা কোনোভাবেই সম্ভব নয়। ৭১ আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা, আমাদের বিজয়, আমাদের অস্তিত্ব- যার সঙ্গে আর কিছুরই তুলনা হয় না। আজ রবিবার ৫ এপ্রিল জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কার বিষয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পয়েন্ট অব অর্ডারে দেয়া ভাষণের প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, যাদের কাছে বাংলাদেশের প্রথম সংবিধান পরাজয়ের গ্লানি, তাদের এটা নিয়ে সমস্যা থাকাই স্বাভাবিক। কারণ ৭২-এর সংবিধানে স্বাধীনতাবিরোধীদের শাস্তির বিধান ছিল। তখকার ‘কোলাবোরেটর’ যারা তারা এটা সহ্য করতে না পারারই কথা।

‘জনগণের সরকার ক্ষমতায় এলে এই সংবিধান ছুড়ে ফেলা হবে’ বক্তব্যটির রেফারেন্স দেওয়া প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বেগম জিয়ার সেই বক্তব্য ছিল একটি ‘মেটাফোর’, যা তিনি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করার সেই পঞ্চম সংশোধনী নিয়ে বলেছিলেন। বিএনপি বেগম জিয়ার সেই কথার ওপর শতভাগ সম্মান রেখেই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংসদে কমিটি গঠনের প্রস্তাব দেওয়ার কথা। কিন্তু এ নিয়ে বিরোধীদলের কোনো মাথাব্যথা নেই, তারা তথাকথিত সেই রাষ্ট্রপতির আদেশের ওপর ভর করে গায়ের জোরে জুলাই সনদ বাস্তবায়ন করতে চান। অথচ ৭৩ সালের এপ্রিলে সংবিধানে রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা লাঘবের পর থেকে অদ্যাবধি রাষ্ট্রপতির কোনো আদেশ জারির ক্ষমতাই নেই। অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতির আদেশের নামে একের পর এক মিথ্যাচার জাতির ওপর চাপিয়ে দিয়েছিলো- যেগুলো সংসদে পাশ না হওয়া পর্যন্ত একটিরও নূন্যতম মূল্য নেই বলেও জানান মাননীয় মন্ত্রী।

সম্পর্কিত খবর

অনিরাপদ সমাজব্যবস্থা মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে : ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম

চট্টগ্রাম : প্রতিদিন ৯ জন করে মানুষ মারা যাচ্ছে বলে মন্তব্য করে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, গত ছয় মাসে ১৭০০...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

পশ্চিম এশিয়ায় আবারো উত্তেজনা : যেকোনো সময় সংঘাত তীব্রতর হতে পারে

পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা চরমে। গত কয়েক ঘণ্টায় এমন কিছু ঘটনা ঘটেছে যা অঞ্চলটিকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...
সর্বশেষ সর্বাধিক পঠিত