রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

১২টি মার্কিন সামরিক বিমান ধ্বংসের দাবি ইরানের

অনলাইন ডেস্ক

পশ্চিম এশিয়ার যুদ্ধ ক্ষেত্র দিন দিন আরও ভয়ঙ্কর ও ধ্বংসাত্মক হয়ে উঠছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় ইস্পাহান প্রদেশে একটি আমেরিকান এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ধ্বংস হওয়ার পর উদ্ধার অভিযান চালাতে গিয়ে মার্কিন সামরিক বাহিনী বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, একক অভিযানে আমেরিকা ১২টি সামরিক বিমান হারিয়েছে। এর মধ্যে রয়েছে দুটি সি-১৩০ পরিবহন বিমান, চারটি লিটল বার্ড হেলিকপ্টার, দুটি এমকিউ-৯ রিপার ড্রোনসহ অন্যান্য যানবাহন।

ইরানি সূত্রগুলো এটিকে “আমেরিকার সামরিক বাহিনীর জন্য তাৎপর্যপূর্ণ ব্যার্থতা ” বলে উল্লেখ করেছে।ঘটনার সূত্রপাত গত শুক্রবার। ইরানের আকাশসীমায় আমেরিকান এফ-১৫ই যুদ্ধবিমানটি ইরানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে ধ্বংস হয়। বিমানে দুজন ক্রু সদস্য ছিলেন। একজন পাইলটকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়, কিন্তু অস্ত্র ব্যবস্থাপক কর্মকর্তা (অস্ত্র অপারেটর) পাহাড়ি এলাকায় আটকে পড়েন। তাঁকে উদ্ধার করতে আমেরিকা বিশেষ বাহিনী, ডেল্টা ফোর্স ও সিল টিম-সিক্সসহ শত শত সৈন্য এবং ডজন ডজন বিমান-হেলিকপ্টার নিয়ে বিস্তৃত অভিযান শুরু করে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এই অভিযানকে “আমেরিকার ইতিহাসের অন্যতম সাহসী উদ্ধার অভিযান” বলে বর্ণনা করেছেন। শেষ পর্যন্ত ওই কর্মকর্তাকে জীবিত উদ্ধার করা হয় এবং ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, “আমরা তাঁকে পেয়েছি! তিনি আহত হয়েছেন কিন্তু ভালো আছেন।” কিন্তু এই সাফল্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ ক্ষতি। ইরানি সামরিক বাহিনী ও তাসনিম নিউজ এজেন্সি জানায়, উদ্ধার অভিযান চলাকালীন ইরানি সেনা, বিমান বাহিনী, বাসিজ ও পুলিশের যৌথ অভিযানে আমেরিকান বেশ কয়েকটি ড্রোন ধ্বংস হয়।

বিশেষ করে দক্ষিণ ইসফাহানের পরিত্যক্ত বিমানবন্দর এলাকায় আমেরিকানরা একটি ছলনামূলক অভিযান চালাতে গিয়ে ফেঁসে যায়। ইরানি সূত্র অনুসারে, দুটি সি-১৩০ পরিবহন বিমান, দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং আরও কয়েকটি যানবাহন ইরানি আক্রমণে ধ্বংস হয়। আমেরিকান কর্মকর্তারা অবশ্য বলছেন, দুটি এমসি-১৩০জে বিমান যান্ত্রিক ত্রুটি ও মরুভূমির নরম মাটিতে আটকে পড়ায় তা শত্রুর হাতে না পড়তে নিজেরাই ধ্বংস করতে বাধ্য হয়েছেন। তবে ইরানি মিডিয়ায় প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে পোড়া বিমানের ধ্বংসাবশেষ, যা মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকশ মিলিয়ন ডলারের ক্ষতির ইঙ্গিত দিচ্ছে।

সূত্র – কলকাতা নিউজ ২৪.কম।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...
সর্বশেষ সর্বাধিক পঠিত