শনিবার, জুলাই ১৮, ২০২৬

চিটাগাং শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় অবস্থিত চিটাগাং শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।আজ শনিবার ১১ এপ্রিল সকাল পৌনে ১০টার দিকে কমপ্লেক্সের নিচতলার একটি দোকানে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই একাধিক ইউনিট পাঠানো হয়েছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. জসীম উদ্দিন বলেন, বিপণি বিতানটির অবস্থান ও অভ্যন্তরীণ কাঠামোর কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে। মার্কেটের ভেতরের জায়গা তুলনামূলকভাবে সংকীর্ণ হওয়ায় ইউনিটগুলোকে সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে আগুন অন্য দোকান বা ফ্লোরে ছড়িয়ে না পড়ে এবং বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে।

অগ্নিকাণ্ডের পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানিরা দ্রুত তাদের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং অনেকে ধোঁয়া থেকে রক্ষা পেতে দোকান ছেড়ে বাইরে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আশপাশের লোকজনকেও নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে।

মার্কেটের ব্যবসায়ীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তাদের ভাষ্য, হঠাৎ করে বিদ্যুতের লাইনে স্পার্ক দেখা দিলে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। শনিবারে মার্কেট বন্ধ থাকায় ভেতরে লোকজন ছিল না। অতিরিক্ত ধোঁয়া জমে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলেও জানান তারা।

তবে আগুন লাগার সুনির্দিষ্ট কোনো কারণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বাঁশখালীতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণে রুহুল কবির রিজভী

বাঁশখালী, চট্টগ্রাম : টানা বৃষ্টি আর পাহাড় ধসের কারণে যে প্রবল বন্যা তৈরি হয়েছে, তাতে গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে। প্রাণিসম্পদ তলিয়ে গেছে। সব...

চট্টগ্রামের কর্ণফুলীর চরলক্ষ্যা এলাকা থেকে উদ্ধার হলো ব্রাজিলের তৈরি পিস্তল

চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলীতে পুলিশের বিশেষ অভিযানে একটি ব্রাজিলে তৈরি বিদেশি ৯ এমএম পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের...

‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচী ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা স্থগিতকরণসহ তিন দফা দাবি আদায় না হলে আগামীকাল বুধবার ১৫ জুলাই পরীক্ষা শেষে ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির ঘোষণা...

একজন চিকিৎসককে পেশাগত উৎকর্ষের পাশাপাশি মানবিক হয়ে উঠতে হবে : মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

আজ শনিবার ১১ জুলাই ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক...

নির্বিচারে পাহাড় কাটা ও বন উজাড়ের ফলে ভূমিধসের ঝুঁকি বেশি বাড়ছে : ত্রাণ প্রতিমন্ত্রী

চট্টগ্রাম : স্থানীয় প্রশাসনের চাহিদা অনুযায়ী তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সকল সহায়তা দেয়ার মাধ্যমে বন্যাকবলিত মানুষের পাশে সরকার সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে। গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে...

দেশের কাঙ্খিত উন্নয়নে তরুণ প্রজন্মকে কাজে লাগাতে হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম : চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুসরাত সুলতানা বলেছেন, পরিকল্পিত জনসংখ্যা আলোকিত বাংলাদেশ বিনির্মাণের অন্যতম হাতিয়ার। জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে হলে সাম্যের ভিত্তিতে...
সর্বশেষ সর্বাধিক পঠিত