রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বিদেশে জব্দকৃত ইরানি সম্পদ যুক্তরাষ্ট্র ফেরত দিতে রাজি

অনলাইন ডেস্ক

দীর্ঘ প্রতীক্ষিত বহুল আলোচিত শান্তি আলোচনার ঠিক আগমুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সম্পর্ক উন্নয়নে বড় ধরনের অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে। কাতার ও অন্যান্য বিদেশি ব্যাংকে জব্দ করা ইরানের বিপুল পরিমাণ অর্থ বা সম্পদ ফিরিয়ে দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা চাঞ্চল্যকর এই তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইরানি সূত্রটি জানিয়েছেন, জব্দ করা সম্পদ অবমুক্ত করার বিষয়টি সরাসরি হরমুজ প্রণালির নিরাপত্তা ও সেখানে নিরবচ্ছিন্ন জাহাজ চলাচলের সঙ্গে যুক্ত। তেহরান মনে করছে, যুক্তরাষ্ট্রের এই ইতিবাচক পদক্ষেপ একটি শক্তিশালী দীর্ঘস্থায়ী শান্তি চুক্তির ক্ষেত্রে ওয়াশিংটনের আন্তরিকতার বহিঃপ্রকাশ।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে আজ বিকেলেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উচ্চপর্যায়ের সরাসরি বৈঠক হওয়ার কথা রয়েছে। তার কয়েক ঘণ্টা আগেই এই খবরটি সামনে এল। এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ শর্ত দিয়েছিলেন যে, আলোচনা শুরুর আগেই বিদেশে আটকে থাকা ইরানের প্রায় ৭০০ কোটি ডলারের সম্পদ ফেরত দিতে হবে।   তবে সম্পদ ফিরিয়ে দেওয়ার এই খবরের বিষয়ে এখন পর্যন্ত ওয়াশিংটন বা হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...
সর্বশেষ সর্বাধিক পঠিত