মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

রাউজান বাজারে মুদির দোকানে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান ৫ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নের কাগতিয়া বাজারে কৃষ্ণ মুহুরীর মালিকানাধীন ‘মেসার্স রনি স্টোর’ নামক একটি মুদির দোকানে গত ৬ এপ্রিল রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সূত্রে জানা যায়, ওইদিন দিবাগত রাত আড়াইটার দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগ্নিকান্ডে দোকানের ক্যাশবক্সে থাকা নগদ ৯৫ হাজার টাকা, চাল,ডাল, তেল, বিস্কুট, চিনি, চা-পাত ও দুধ পাউডারসহ প্রায় ৫ লাখ টাকার মুদি মালামাল সামগ্রী সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শট সার্কিট থেকে দোকানটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে ‘মেসার্স রনি স্টোর’ নামক মুদির দোকানের স্বত্ত্বাধিকারী ক্ষতিগ্রস্ত কৃষ্ণ মুহুরী জানান, ঐদিন রাত আনুমানিক ১০টায় দোকান বন্ধ করে বাড়ি চলে আসার পর মধ্যরাতে দোকানটিতে অগ্নিকান্ডের ঘটনা রহস্যজনক। বৈদ্যুতিক শট সার্কিট থেকে দোকানে অগ্নিকান্ডের ঘটনা সঠিক নয়, এটি সম্পূর্ণ পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত। এ ব্যাপারে দোকানটির মালিক কৃষ্ণ মুহুরী বাদী হয়ে রাউজান থানায় অভিযোগ দায়েরের পাশাপশি স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার বরাবরের আবেদনের মাধ্যমে আর্থিক সহযোগিতা চেয়েছেন।

সম্পর্কিত খবর

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের

চট্টগ্রাম : জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, জেলে পরিবারের যেসব সন্তান নিয়মিত স্কুলে যাবে, তাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রণোদনা দেওয়ার...

বহিষ্কৃত জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত   রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...
সর্বশেষ সর্বাধিক পঠিত