রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

জনগণের অধিকার আদায়ে প্রতিবাদ অব্যাহত থাকবে : ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

আজ শনিবার ১১ এপ্রিল বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নির্বাচনী সহিংসতায় আহত শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারিকে দেখার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, সরকার জনগণকে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। জনগণের অধিকার আদায়ে দলীয় অবস্থান থেকে সংসদের ভেতরে ও বাইরে প্রতিবাদ অব্যাহত থাকবে বলে তিনি উপস্থিত গণমাধ্যম কর্মীদের অবহিত করেন।

তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনগুলোতে ব্যাপক অনিয়ম, সহিংসতা ও ভোট জালিয়াতির অভিযোগ রয়েছে, যা একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশের জন্য উদ্বেগজনক। অতীতের মতো সাম্প্রতিক নির্বাচনগুলোতেও সহিংসতার ঘটনা ঘটেছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি আরও বলেন, রাজনীতিতে সহিংসতার কোনও স্থান থাকা উচিত নয়। তিনি সংসদে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, জনগণের করের অর্থে পরিচালিত সংসদে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং অসংসদীয় আচরণ পরিহার করতে হবে।

গণমাধ্যমের ভূমিকা নিয়ে তিনি বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। সত্য ও ন্যায়ের পক্ষে তাদের দায়িত্বশীল ভূমিকা জাতিকে সঠিক পথে রাখতে সহায়তা করে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, শয্যা সংকট ও রোগীর অতিরিক্ত চাপ দেশের স্বাস্থ্যসেবার বাস্তব চিত্র তুলে ধরছে। জনস্বাস্থ্যসেবা নাগরিক অধিকার এবং এটি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পরে তিনি আহত রোগীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং দেশবাসীর কল্যাণে দোয়া করেন। এ সময় জামায়াতের স্থানীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

চট্টগ্রাম আদালতে এজলাসে বাদীকে ছুরিকাঘাত, এখন স্বপরিবারে হত্যার হুমকি

চট্টগ্রাম : চট্টগ্রাম আদালতে কার্যক্রম চলমান অবস্থায় এজলাস কক্ষের সামনে মামলার বাদীকে গলায় ছুরিকাঘাতে চাঞ্চল্যকর হত্যাচেষ্টার ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কোন...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...
সর্বশেষ সর্বাধিক পঠিত