সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

ভারত ভিসার বিষয়ে ইতিবাচক : পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে দুই দেশের সম্পর্ক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়াও ভারতের ভিসার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে এবং বিষয়টিকে ভারত ইতিবাচক হিসেবে নিয়েছে বলেও তিনি জানান।আজ সোমবার ১৩ এপ্রিল সচিবালয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এসব কথা জানিয়েছেন। জনাব হুমায়ুন কবির বলেন, আমরা বলেছি মেডিকেল  ভিসাটা উন্মুক্ত করে দিতে ‌ উনারা সেটা ইতিবাচকভাবে রিসিভ করেছেন। আশা করি আগামীতে ওই দিক থেকে একটা পজিটিভ উদ্যোগ আমরা দেখতে পাবো।
শেখ হাসিনার বিষয়ে কোনও আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সে বিষয়টি আমরা তুলেছি। যেহেতু এটা বাংলাদেশের জনগণের, পাবলিক ইন্টারেস্ট। সে তো একজন স্বৈরাচার, দেড় হাজার মানুষ হত্যা করে ভারতে পালিয়ে গেছে ‌। আমি বলি, তাকে নিয়ে তেমন আলোচনা হয়নি, আওয়ামী লীগ, হাসিনা বলতে বাংলাদেশে এখন আর কিছু নাই। আইনগতভাবে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়গুলো আমরা দেখব।জ্বালানি নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে মাননীয় উপদেষ্টা মহোদোয় বলেন, জ্বালানি নিয়ে তাদের সহযোগিতা আমরা কিছু পেয়েছি, পাইপ লাইনে আছে। এবং সহযোগিতা যেখানে লাগবে ওখানে আমরা আরও সহযোগিতা পাব।

দুই দেশের মধ্যে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, দুই দেশের মাইন্ড সেট যদি ঠিক থাকে তাহলে আমরা ইতিবাচকভাবে অগ্রসর হতে পারব। কিছু চ্যানেল তো থাকবে। পালিয়ে যাওয়া সন্ত্রাসী যখন ওখানে আছে শেখ হাসিনা। চ্যালেঞ্জ তো থাকবেই। এই চ্যালেঞ্জের ভিত্তিতে কিভাবে আমরা অন্য কাজগুলা দুই দেশের স্বার্থের মধ্যে পড়ে সেগুলো আমরা এগিয়ে নেবে। আর হাসিনার ব্যাপারে তো সবসময় আমাদের দাবি থাকবে ফিরিয়ে দিতে। ওইখান থেকে যাতে কোন সন্ত্রাসী কার্যক্রম না করে সেটা আমরা জোরালো আলোচনায় রাখবো ‌। আমার মনে হচ্ছে এই সফরটা মোটামুটি ভালো ফলপ্রসূ হয়েছে।

অপর প্রশ্নের উত্তরে তিনি বলেন, যেখানেই আমরা সম্পর্ক করব, বিএনপি সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের সরকার দেশের মানুষের দুই তৃতীয় অংশে ভোটে নির্বাচিত। আন্তর্জাতিক কূটনীতিতে যদি আপনার দেশের মানুষের ম্যান্ডেট না থাকে, আমাদের এটা আছে, তাই আমরা বড় গলায় কথা বলতে পারি। কনফিডেন্স নিয়ে কথা বলতে পারি কারণ দেশের মানুষ আমাদের পক্ষে আছে। যেটা বিগত অন্তর্বর্তী সরকারের ছিল না আর হাসিনার তো গত ১৫ বছর ছিলই না। জনগণের ভোটে নির্বাচিত সরকার খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার জন্য। আমাদের এই সরকারের যেটা আছে। বাংলাদেশকে বিক্রি করে বিএনপি সরকার কিছুই করবে না, বাংলাদেশের জাতীয় স্বার্থ নিয়েই কাজ করবে। দ্বিপাক্ষিক হোক, বহুপাক্ষিক  হোক বাংলাদেশের জাতীয়  স্বার্থকে সবসময় প্রাধান্য দেব।

সম্পর্কিত খবর

নিউইয়র্কের উদ্দেশ্যে আগামীকাল যাত্রা করবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সফরে প্রধানমন্ত্রীর...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

কর্ণফুলীতে নতুন তিন কারখানা চালু হলে কর্মীদের মাসিক বেতন লাগবে ৩ শত কোটি টাকা

চট্টগ্রাম : দেশের অন্যতম বৃহৎ সরকারি কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ‘কেইপিজেড’। প্রতিদিন এখানে বিশ্বমানের কারখানাগুলোতে তৈরি হয় আন্তর্জাতিক বাজারের সব ব্র্যান্ডের পণ্য। চট্টগ্রামের...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...
সর্বশেষ সর্বাধিক পঠিত