রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

নববর্ষে ঐক্যের আহ্বান জানালেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক

দেশের উন্নয়ন ও গণতন্ত্র সুসংহত করতে নববর্ষে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে ঐক্যের আহ্বান জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ১৬ বছরের দুঃশাসন পেরিয়ে বাংলাদেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সোমবার ১৩ এপ্রিল বিকেলে নগরের সিআরবি শিরীষতলায় বর্ষবিদায় ও বরণ উপলক্ষে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

নববর্ষ উদযাপন পরিষদ, চট্টগ্রাম এই অনুষ্ঠানের আয়োজন করে। রেলওয়ে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মো. আবু সুফিয়ান।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, পুরাতন বছর ১৪৩২ বঙ্গাব্দকে বিদায় জানিয়ে নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করার এই ক্ষণে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশ রক্ষায় আরও সচেতন হতে হবে। তিনি বলেন, গাছ আমাদের পরম বন্ধু। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং আমরা যে দূষিত কার্বনডাইঅক্সাইড ত্যাগ করি তা শোষণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। ঐতিহাসিক শিরীষগাছটি প্রায় ১২৫ বছর ধরে মানুষের উপকার করে যাচ্ছে, যা আমাদের জন্য এক অমূল্য সম্পদ।

করোনাকালের অভিজ্ঞতা তুলে ধরে মাননীয় চসিক মেয়র বলেন, তখন মানুষকে অক্সিজেনের জন্য বিপুল অর্থ ব্যয় করতে হয়েছে, অথচ মহান আল্লাহ তায়ালা প্রকৃতির মাধ্যমে আমাদের প্রতিনিয়ত বিনামূল্যে অক্সিজেন দিচ্ছেন। তাই এই গাছপালা ও পরিবেশ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। একসময় সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হলে স্থানীয় জনগণ তা প্রতিহত করতে দীর্ঘ ২৫০ দিন আন্দোলন চালায়। সেই আন্দোলনের মাধ্যমে এই ঐতিহ্যবাহী স্থান রক্ষা করা সম্ভব হয়েছে, যা চট্টগ্রামবাসীর পরিবেশ সচেতনতার উজ্জ্বল দৃষ্টান্ত।

মেয়র মহোদয় বলেন, যদিও এই জায়গাটি রেলওয়ের অধীন, তবে এটি রক্ষার দায়িত্ব চট্টগ্রামের প্রতিটি নাগরিকের। কারণ এই শহর সবার, এবং সবাই মিলেই এটিকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগর হিসেবে গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মের উদ্দেশে মেয়র বলেন, বাংলা মাস ও ছয় ঋতুর ঐতিহ্য সম্পর্কে তাদের ধারণা দিতে হবে। আমাদের সংস্কৃতি ও ইতিহাস ভুলে গেলে দেশপ্রেম গড়ে উঠবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন। উদযাপন পরিষদের পক্ষে বক্তব্য দেন সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, সাংবাদিক মিয়া মোহাম্মদ আরিফ, এমআর মঞ্জু, নুরুল আফসার মজুমদার স্বপন, হাসান মারুফ রুমি, ফারুক তাহের, মোহাম্মদ আলী, এমএ মুসা বাবলু প্রমুখ।

অনুষ্ঠানে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন সংগঠন ও শিল্পীরা।

সম্পর্কিত খবর

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...
সর্বশেষ সর্বাধিক পঠিত