রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রামের জে. এম সেন হলে বোধনের বর্ষবরণ উৎসব

নিজস্ব প্রতিবেদক

বাংলা নতুন বছরের আবাহনকে স্বাগত জানিয়ে উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত নগরীর জে এম সেন হল প্রাঙ্গণে ‘বোধন বর্ষবরণ উৎসব ১৪৩৩’ আয়োজন করে, প্রথিতযশা আবৃত্তি সংগঠন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম। বাঙালি সংস্কৃতির অপরিহার্য অনুষঙ্গ পহেলা বৈশাখকে বরণ করতে বোধন প্রথমবারের মতো নিজস্ব উদ্যোগে সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বর্ণাঢ্য এই উৎসবের আয়োজন করে। মোহিনী সংগীতা সিংহ’র রচনা ও রীমা দাশ-এর নির্দেশনায় ‘প্রকৃতি কোলে কাঁখে, এই বৈশাখে’ কবিতার বৃন্দ আবৃত্তি দিয়ে সকালের অধিবেশন শুরু হয়। এরপর একে একে নৃত্য, সঙ্গীত, একক আবৃত্তি ও বৃন্দ আবৃত্তি পরিবেশিত হয়। আমন্ত্রিত সংগঠন হিসেবে নৃত্যে একে একে অংশ নেয়-ত্রিভঙ্গ নিকেতন, পদ্ম নৃত্যালয়, নৃত্যম একাডেমি, আলাউদ্দিন ললিতকলা কেন্দ্র, চারুতা নৃত্যকলা একাডেমি, নৃত্যময়ী একাডেমি, নৃত্য নিকেতন, ঘুঙুর নৃত্যকলা একাডেমি, জাকির তমাল নৃত্যভূমি, সঞ্চারী নৃত্যকলা একাডেমি, নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি, দ্যা একাডেমি অফ ক্ল্যাসিক্যাল এন্ড ফোক ডান্স,অদ্বিতীয়া নৃত্যাঙ্গন, সুরাঙ্গন বিদ্যাপীঠ; দলীয় সঙ্গীত পরিবেশনা করে-সঙ্গীত ভবন, নজরুল সংগীতশিল্পী সংস্থা, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদ, স্বপ্নতরী, শ্রুতিনন্দন সঙ্গীত নিকেতন; আমন্ত্রিত হিসেবে বৃন্দ আবৃত্তি পরিবেশনা করে তারুণ্যের উচ্ছ্বাস, উচ্চারক আবৃত্তিকুঞ্জ; একক সঙ্গীত পরিবেশনা করেন-সঙ্গীতশিল্পী মানস পাল চৌধুরী, শর্মিষ্ঠা দেব, দেবলীনা চৌধুরী, সেঁজুতি দে, জয়িতা বিশ্বাস, সৈয়দ রাসতিন রেজাউল, প্রিয়া ভৌমিক; দ্বৈত সঙ্গীত পরিবেশনা করেন সঙ্গীতশিল্পী রুবেল চৌধুরী, আনিকা দাশগুপ্তা, যাদু পরিবেশন করে বোধন সদস্য রাজবীর সব্যসাচী আকাশ। একক আবৃত্তি পরিবেশন করেন বরেণ্য আবৃত্তিশিল্পী ও সংবাদ উপস্থাপক জাভেদ হোসেন ও আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী, তৈয়বা জহির আরশি। এছাড়াও বোধন সদস্যদের অংশগ্রহণে কুমার প্রীতীশ বল ও নাজমা নিগার গ্রন্থিত পারভেজ চৌধুরী ও প্রশান্ত চক্রবর্তী নির্দেশিত মৈমনসিংহ গীতিকার পালা ‘কাজলরেখা’ পরিবেশিত হয়।

সন্দীপন সেন একার গ্রন্থনায় সন্দীপন সেন একা, স্মরণ ধরের নির্দেশনায় বৃন্দ প্রযোজনা: শিশুর ভাবনায় পৃথিবী পরিবেশন করে বোধনের শিশু বিভাগের শিক্ষার্থীরা। যার মহড়া পরিচালনা করেন-স্মরণ ধর, অন্বেষা বণিক, সুমাইয়া বিনতে খুরশিদ, প্রিয়ন্তী দেব দীগা, অর্পিতা চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী শিমুল নন্দী, জাভেদ হোসেন, প্রণব চৌধুরী, লাভলী আক্তার নিশাত, রীমা দাশ, মোহিনী সংগীতা সিংহ, সন্দীপন সেন একা, সুতপা মজুমদার। উপস্থিত ছিলেন বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ সর্বস্তরের সংস্কৃতিপ্রেমীজন। নববর্ষের এই আয়োজন সফল করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বোধন সভাপতি অ্যাড. নারায়ণ প্রসাদ বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাইনুল আজম চৌধুরী।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...
সর্বশেষ সর্বাধিক পঠিত