মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

চট্টগ্রামে টিয়া পাখি বিক্রির অপরাধে গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে টিয়া পাখি বিক্রির অপরাধে একজনকে গ্রেফতার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর জামান হোটেল সংলগ্ন এলাকা থেকে দুটি টিয়া পাখিসহ শাহীন আলম নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহীন আলম চান্দগাঁও থানার কামাল বাজার এলাকার আসাদুল হকের ছেলে। বেআইনিভাবে পাখি ক্রয়-বিক্রয়ের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো: মাজহারুল ইসলাম জানান, শাহীন আলম দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী ক্রয় বিক্রয়ে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেছে। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা অধ্যাদেশ ২০২৬ এর ৪১ (৩) ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

প্রযুক্তি ও শিল্প খাতে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

ছবি : সংগৃহীত   বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি: অর্থনীতি ও জনজীবনে বহুমাত্রিক চাপের আশঙ্কা

আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা, আমদানি ব্যয় বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান সামাল দিতে দেশে আবারও বড় ধরনের জ্বালানি মূল্য সমন্বয়...

নিউইয়র্কের উদ্দেশ্যে আগামীকাল যাত্রা করবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সফরে প্রধানমন্ত্রীর...
সর্বশেষ সর্বাধিক পঠিত