শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

পুঁজিবাদের পেছনে ছুটতে ছুটতে আমরা ইতিহাস ঐতিহ্য ভুলতে বসেছি : বোধন আয়োজিত চট্টগ্রাম যুব বিদ্রোহ উৎসবে বক্তারা

প্রেস বিজ্ঞপ্তি

বাংলার ইতিহাসে গৌরবগাথা কম নয়। কিন্তু প্রায় স্মৃতির অতলে চলে গেছে আমাদের জাতীয় জীবনের এক অমূল্য বীরত্বগাথা চট্টগ্রাম যুব বিদ্রোহ। সাম্রাজ্যবাদী ইংরেজদের সমস্ত অহংকার চূর্ণ করে দিয়েছিলেন মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে কয়েকজন তরুণ যোদ্ধা। দোর্দন্ডপ্রতাপের ব্রিটিশ শাসনের বিশাল ভারতবর্ষে চট্টগ্রামকে ৪ দিন স্বাধীন করে রেখেছিল কয়েকজন অকুতোভয় বিপ্লবী। এই বিপ্লবীরা টানা চারদিন ব্রিটিশদের কবল থেকে মুক্ত রেখেছিল চট্টগ্রামকে। সেই কালজয়ী তেজোদীপ্ত সময়কে ধারণ করে দিনটি স্মরণে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম শনিবার (১৮ এপ্রিল) থিয়েটার ইনিস্টিটিউটে চতুর্থবারের মত আয়োজন করে ‘রাস্তা জুড়ে রোদ হোক’ শিরোনামে চট্টগ্রাম যুব বিদ্রোহ উৎসব-২০২৬। সংগীত ভবনের দলীয় পরিবেশনা দিয়ে শুরু হয় চট্টগ্রাম যুব বিদ্রোহ উৎসব। এরপর কথামালা পর্বে অংশ নেন সংগীতজ্ঞ ও শিক্ষক শীলা মোমেন, কবি ও সাংবাদিক ওমর কায়সার, কবি ও সাহিত্যিক অভীক ওসমান, বোধন আবৃত্তি পরিষদের সহ-সভাপতি অধ্যাপিকা সুবর্ণা চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাঈল সোহেল।

এসময় ওমর কায়সার বলেন, তরুণ প্রজন্ম যুব বিদ্রোহের ইতিহাস ভুলতে বসেছে। এই দোষ আমাদের। আমরা আমাদের ইতিহাসটা তাদের জানাতে পারেনি। পুঁজিবাদের পেছনে ছুটতে ছুটতে আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য ভুলতে বসেছি মন্তব্য করে ওমর কায়সার বলেন আমরা যদি প্রকৃত ইতিহাসের দিকে যেতে না পারি আমরাই আমাদের সর্বনাশ ডেকে আনবো।

অভীক ওসমান বলেন, স্বদেশী আন্দোলন থেকে শুরু করে দেশের সকল আন্দোলনের সঠিক ইতিহাস আগামী প্রজন্মকে জানাতে হবে, নাহলে দেশের উত্থান ও গৌরবের অর্জন টিকে থাকবেনা ।

শীলা মোমেন বলেন, অতীতের ভুল থেকে মানুষ শিক্ষা নেয়। আর অতীতের গৌরব আর সাফল্য থেকে মানুষ গৌরবান্বিত বোধ করে মনে আত্মবিশ্বাস অর্জন করে। এগুলো যদি শিশুদের ছোটবেলা থেকে শেখানো না হয় তাহলে এ জাতি কখনো মাথা তুলে দাঁড়াতে পারবেনা।

কথামালা শেষে দলীয় সংগীতে অংশ নেন সুরপঞ্চম ও ধ্রুপদ। দলীয় নৃত্য পরিবেশন করেন নৃত্যেশ্বর, নৃত্য নিকেতন, নৃত্যভূমি। ব্রতচারি নৃত্য পরিবেশন করেন ফুলকী। একক আবৃত্তি পরিবেশন করেন মিশফাক রাসেল, সেলিম রেজা সাগর, রুনা চৌধুরী, পার্থ প্রতীম মহাজন, রূপশ্রী, স্নিগ্ধ, জসীম উদ্দীন। বৃন্দ আবৃত্তি পরিবেশন করে বোধন আবৃত্তি পরিষদের বড়দের ও ছোটদের বিভাগ। উপস্থাপনায় ছিলেন গৌতম চৌধুরী, পলি ঘোষ, পূর্ণা দাশ, হাসিবুল ইসলাম শাকিল, ঋত্বিকা নন্দী।

সম্পর্কিত খবর

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...
সর্বশেষ সর্বাধিক পঠিত