রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা করলেন মাননীয় প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পূর্ব ঘোষিত নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন জনাব তারেক রহমান। আজ সোমবার দুপুর ১২টার দিকে তিনি বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন। পরে নবগঠিত সিটি করপোরেশন চত্বরে বৃক্ষরোপণ করেন মাননীয় প্রধানমন্ত্রী।

এরপর প্রধানমন্ত্রী উপস্থিত নেতা-কর্মী ও জমায়েত হওয়া জনসাধারণের উদ্দেশে বক্তব্য দেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এটি সিটি করপোরেশন হবে। সিটি করপোরেশনের যেসব সুযোগ-সুবিধা থাকে, সে কাজগুলো ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত করার চেষ্টা করেছিলাম আমরা। এখনো কিছু কাজ বাকি আছে। আজ বগুড়া শহর আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করল। আজ বগুড়াবাসীর খুশির দিন। এই শহরের রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। নিজের ঘর নিজেদের পরিচ্ছন্ন রাখতে হবে। বগুড়া শহরকে মডেল টাউন হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।’ এর আগে প্রধানমন্ত্রী আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচনসহ জজ আদালতে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন।

সম্পর্কিত খবর

অনিরাপদ সমাজব্যবস্থা মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে : ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম

চট্টগ্রাম : প্রতিদিন ৯ জন করে মানুষ মারা যাচ্ছে বলে মন্তব্য করে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, গত ছয় মাসে ১৭০০...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

শত চেষ্টা করেও মেয়েকে বাঁচাতে পারিনি : এবার ডেঙ্গু কেড়ে নিল প্রথম শ্রেণির শিক্ষার্থীর প্রাণ

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত অনুশ্রী দাশ। সুবল-লিপি দম্পতির দুই ছেলে মেয়ের মধ্যে অনুশ্রী ছিল ছোট। গত ২...
সর্বশেষ সর্বাধিক পঠিত