রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বিদ্যালয় থেকে বিদায় নিলেও শিক্ষা সারাজীবন থাকবে : অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার

নিজস্ব প্রতিবেদক

পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার বলেছেন, তোমরা আগামী দিনের ভবিষ্যত, তোমরাই দেশের সুনাম অক্ষুন্ণ রাখবে। আজ তোমরা এই বিদ্যালয় থেকে বিদায় নিচ্ছ, কিন্তু এই বিদ্যালয়ের শিক্ষা, মূল্যবোধ ও স্মৃতি সারাজীবন তোমাদের সঙ্গে থাকবে। তোমরা যেখানে যাবে, এই প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করবে, এটাই আমাদের প্রত্যাশা।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের পশ্চিম খুলশীতে গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমি প্রাঙ্গনে স্কুলের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও দৈনিক সকালের সময় চট্টগ্রামের ব্যুরো প্রধান কবি এস এম পিন্টু বলেন, আমরা প্রত্যেকেই মেধাবী। সৃষ্টিকর্তা সবাইকেই কিছু প্রতিভা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তবে সেটি সুপ্ত অবস্থায় থাকে। আমাদের কাজ হলো সেই সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তোলা। আর জীবনকে সফল করার জন্য সেই প্রতিভাকে জাগিয়ে তুলতে তিনটি জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন: পরিশ্রম, সততা এবং আত্মবিশ্বাস। পরিশ্রম লক্ষ্যে পৌঁছে দেবে, সততা সম্মান এনে দেবে, আর আত্মবিশ্বাস সব বাধা অতিক্রম করার শক্তি দেবে। তোমরা আজ যে বেঞ্চে বসে আছ, সেই বেঞ্চে বসেই একদিন অনেক বড় বড় মানুষ তাদের স্বপ্নের সূচনা করেছিলেন। পৃথিবীর অনেক সফল মানুষ ছোট একটি শ্রেণিকক্ষ থেকেই তাদের যাত্রা শুরু করেছিলেন। তাই কখনো নিজেকে ছোট মনে করো না, নিজের স্বপ্নকে ছোট করো না। স্বপ্ন দেখো বড়, আর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলস পরিশ্রম করো।

সম্পর্কিত খবর

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...
সর্বশেষ সর্বাধিক পঠিত